ঢাকা      রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম
  • ইউরোপের সাংস্কৃতিক রাজধানী ওউলু
  • রামিসা হত্যার ঘটনায় জর্ডান বিএনপির শোক
  • মার্কিন গ্রিন কার্ড চাইলে আগে ফিরতে হবে দেশ
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

মার্কিন গ্রিন কার্ড চাইলে আগে ফিরতে হবে দেশ

IMG
24 May 2026, 10:26 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: গ্রিন কার্ডের নতুন নিয়ম৷ কার্ডের আবেদন এখন থেকে যুক্তরাষ্ট্রের বাইরে থেকে করতে হবে৷ ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন নিয়ম অনুযায়ী, যেসব বিদেশি নাগরিক সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে আছেন, তাদের গ্রিন কার্ডের আবেদন করতে হলে নিজের দেশে ফিরতে হবে৷ একমাত্র ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া এই নিয়মের কোনো বিকল্প থাকবে না৷ মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা ইউএসসিআইএস এমনটাই জানিয়েছে৷

এতদিন পর্যন্ত পর্যটক, শিক্ষার্থী বা অস্থায়ী ভিসাধারীরা নির্দিষ্ট শর্তপূরণ সাপেক্ষে দেশের ভেতরে থেকেই গ্রিন কার্ডের আবেদন করতে পারতেন৷ ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, প্রতি বছর যত গ্রিন কার্ড দেওয়া হয় তার অর্ধেকেরও বেশি এই পদ্ধতিতে৷

ইউএসসিআইএস জানিয়েছে, অস্থায়ী ভিসায় আসা ব্যক্তিদের নির্দিষ্ট সময় শেষে দেশ ছেড়ে যাওয়ার কথা৷ তাদের সফর যেন গ্রিন কার্ড প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে ব্যবহৃত না হয়, সেটাই এই নিয়ম পরিবর্তনের উদ্দেশ্য৷ ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি ক্রমশ কঠোর হচ্ছে৷

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন