ঢাকা      রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

আলোচকরা ইরানের মর্যাদা ও গৌরব থেকে একচুলও সরে আসবেন না: পেজেশকিয়ান

IMG
24 May 2026, 10:21 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আলোচকরা কোনোভাবেই ইরানের মর্যাদা ও গৌরবের প্রশ্নে আপস করবেন না। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, মাসুদ পেজেশকিয়ান রোববার তেহরান ও ওয়াশিংটনের সাম্প্রতিক আলোচনার প্রসঙ্গ টেনে বলেন, “আমরা বিশ্বকে আশ্বস্ত করতে প্রস্তুত যে, আমরা পারমাণবিক অস্ত্রের অনুসারী নই। ইরান অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় না, বরং ইসরাইলি শাসক গোষ্ঠী প্রতিটি সুযোগকে যুদ্ধ ও অস্থিরতা জিইয়ে রাখার জন্য ব্যবহার করে।”

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের অবকাশে এক বক্তব্যে পেজেশকিয়ান আরও বলেন, “আমরা এবং আমাদের আলোচকরা কোনোভাবেই ইরানের মর্যাদা ও গৌরব থেকে একচুলও সরে আসব না।”

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’র প্রধান পেইমান জেবেলি ও সংস্থাটির কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠকে সাম্প্রতিক যুদ্ধ নিয়ে সংবাদ পরিবেশন ও বর্ণনায় জাতীয় গণমাধ্যমের প্রচেষ্টা ও ত্যাগের প্রশংসা করে মাসুদ পেজেশকিয়ান বলেন, “ইরানে কোনো সিদ্ধান্তই সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কাঠামোর বাইরে এবং ইসলামী বিপ্লবের নেতার সমন্বয় ও অনুমতি ছাড়া গ্রহণ করা হয় না।”

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন