ঢাকা      মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী

IMG
15 June 2026, 11:23 AM

রিয়াজুল ইসলাম কাওছার, ইতালি প্রতিনিধি: মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ইতালির মিলানস্থ সোনারগাঁও রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন মিলান বাংলা প্রেসক্লাব ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি রিয়াজুল ইসলাম কাওছার। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল বাছিত দলই। বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব শিমুল, অর্থ বিষয়ক সম্পাদক জুবায়ের আহমেদ শিশু, সদস্য আশিফ শাহরিয়ার রাজিব ও সাইফুল ইসলাম মোল্লা।

মিলান বাংলা প্রেসক্লাব ইতালির পক্ষ থেকে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স পরিবর্তন করে ইতালিয়ান লাইসেন্স (পাতেন্তা) প্রদানের জন্য রোমের বাংলাদেশ দূতাবাস এবং মিলানের কনস্যুলেট জেনারেলের প্রতি শক্ত কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ইতালিয়ান অথরিটির সাথে সমন্বয় করার জোর অনুরোধ জানানো হয়। এছাড়া প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের লাশ বিনা শর্তে সরকারি খরচে দেশে প্রেরণ, প্রণোদনা নয়; বরং প্রবাসীদের পেনশন প্রদান ও প্রধানমন্ত্রীর প্রবাসী কার্ড গ্রহণের জন্য বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশির প্রতি আহ্বান জানানো হয়।

এছাড়াও ঢাকার আগারগাঁওয়ে আটকে থাকা প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সকল প্রকার ত্রুটি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে অতি দ্রুত প্রদানের জন্য জোর দাবি জানানো হয় সংশ্লিষ্ট দফতরের প্রতি। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। দীর্ঘদিন ধরে মিলান বাংলা প্রেসক্লাব প্রবাসীদের অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছে নিরবচ্ছিন্নভাবে। পরে নৈশভোজের মাধ্যমে শেষ হয় ঈদ পুনর্মিলনী।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন