ঢাকা      বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

ওয়াসার এমডির মেঘনা নদীর ইনটেক পয়েন্ট পরিদর্শন

IMG
18 June 2026, 10:54 AM

নারায়ণগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুল ইসলাম সায়েদাবাদ পানি শোধনাগার ফেজ-৩-এর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া গ্রামে অবস্থিত মেঘনা নদীর ইনটেক পয়েন্ট পরিদর্শন করেছেন।

ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (আরপিএ্যান্ডডি) আজিজুল হক, প্রকল্প পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তা ও প্রকৌশলীরা এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই প্রকল্প সম্পন্ন হলে প্রতিদিন ৪৫ কোটি লিটার পানি রাজধানীতে সরবরাহ করা সম্ভব হবে। এই প্রকল্প সম্পন্নের মেয়াদ ২০২৯ সালের জুন নির্ধারণ করা হয়েছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন