Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
জলবায়ু পরিবর্তনট্রেন্ডিং

জলবায়ু কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশ করতে হবে বর্জ্য ব্যবস্থাপনা: পরিবেশমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬
শেয়ার
5 Min Read
শেয়ার

বর্জ্য ব্যবস্থাপনাকে জলবায়ু কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, বর্জ্য ব্যবস্থাপনা ও সম্পদের পুনর্ব্যবহারকে জলবায়ু পরিবর্তন মোকাবিলার মূলধারায় অন্তর্ভুক্ত করতে হবে।

মন্ত্রী বলেন, বাংলাদেশসহ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য চক্রাকার অর্থনীতি (সার্কুলার ইকোনমি) শুধু পরিবেশ সংরক্ষণের বিষয় নয়, বরং জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, জনস্বাস্থ্য সুরক্ষা, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ মাধ্যম। এ খাতে কার্যকর পরিবর্তন আনতে আন্তর্জাতিক অর্থায়ন, আধুনিক প্রযুক্তি ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ-৩১)-এর ব্লু জোনে বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ‘Can Growth Outrun Waste?’ শীর্ষক উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় এসব কথা বলেন তিনি।

আবদুল আউয়াল মিন্টু বলেন, বিশ্বে প্রতিবছর ১০০ বিলিয়ন টনের বেশি কাঁচামাল ও সম্পদ ব্যবহৃত হলেও এর ১০ শতাংশেরও কম পুনর্ব্যবহার করা হয়। উৎপাদন ও ভোগব্যবস্থার এই ব্যবধান পরিবেশের ওপর চাপ সৃষ্টি করছে এবং মূল্যবান সম্পদের অপচয় ঘটাচ্ছে। চক্রাকার অর্থনীতির প্রসারের মাধ্যমে এ পরিস্থিতি পরিবর্তনের পাশাপাশি নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব।

বাংলাদেশের জলবায়ু ঝুঁকির প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, বন্যার সময় ড্রেনেজ ব্যবস্থা ও বর্জ্য ফেলার স্থান ক্ষতিগ্রস্ত হলে জনস্বাস্থ্য, পরিবেশ ও মানুষের জীবিকার ওপর সরাসরি প্রভাব পড়ে। তাই বাংলাদেশের জন্য বর্জ্য ব্যবস্থাপনা জলবায়ু কার্যক্রমের পৃথক কোনো বিষয় নয়; এটি জলবায়ু অভিযোজন ও সহনশীলতা বৃদ্ধির অপরিহার্য অংশ।

মন্ত্রী জানান, বর্জ্য হ্রাস, পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে বাংলাদেশ ইতোমধ্যে থ্রি-আর (Reduce, Reuse, Recycle) কৌশল এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা প্রণয়ন করেছে। প্লাস্টিক বর্জ্যের ক্ষেত্রে সম্প্রসারিত উৎপাদক দায়বদ্ধতা (EPR) ব্যবস্থা চালু করা হয়েছে। ব্যবহৃত লেড-অ্যাসিড ব্যাটারির জন্যও একই ধরনের ব্যবস্থা প্রণয়নের কাজ চলছে।

তিনি আরও জানান, জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো) সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি সমন্বিত পরিশোধন স্থাপনা প্রতিষ্ঠা করেছে। এ উদ্যোগ পরিবেশ সুরক্ষার পাশাপাশি অর্থনৈতিকভাবে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার সম্ভাবনা তৈরি করেছে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণে সরকার গুরুত্ব দিচ্ছে।

পরিবেশমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে চক্রাকার অর্থনীতিভিত্তিক উন্নয়ন মডেল গ্রহণের অঙ্গীকার রয়েছে। এর আওতায় কঠিন, চিকিৎসা, বস্ত্রশিল্প ও ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনায় বিনিয়োগ আকর্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি সারা দেশে বর্জ্য থেকে পুনর্ব্যবহারযোগ্য উপাদান পৃথক ও সংগ্রহের জন্য ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটি (MRF) এবং প্রতিটি বিভাগে ই-বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনার অবকাঠামো নির্মাণে জলবায়ু সহনশীলতাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগ মোকাবিলায় সক্ষম অবকাঠামো গড়ে তোলা জরুরি। বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যায় এমন বর্জ্য ব্যবস্থাপনা স্থাপনা কখনো টেকসই বা জলবায়ু সহনশীল হতে পারে না।

প্লাস্টিক দূষণ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে মন্ত্রী জানান, গ্লোবাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপের (GPAP) সঙ্গে সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশে ন্যাশনাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপের (NPAP) কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আয়োজক প্রতিষ্ঠান এবং পরিবেশ অধিদপ্তর কারিগরি অংশীদার হিসেবে কাজ করছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে এ অংশীদারত্বের আওতায় প্লাস্টিক বর্জ্যের ভিত্তিমূলক সমীক্ষা ও কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হলেও সরকার এখন আরও বিস্তৃত ও সমন্বিত কার্যক্রম গ্রহণের পরিকল্পনা করছে। এ লক্ষ্যে সরকার, শিল্প খাত ও উন্নয়ন সহযোগীদের নিয়ে একটি সরকারি-বেসরকারি স্টিয়ারিং গ্রুপ গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে প্লাস্টিক দূষণ মোকাবিলার বিভিন্ন কার্যক্রমের সমন্বয়, কাজের পুনরাবৃত্তি রোধ এবং বাস্তবায়নের প্রতিবন্ধকতা দ্রুত চিহ্নিত ও সমাধান করা সম্ভব হবে।

প্লাস্টিক দূষণ মোকাবিলায় আন্তর্জাতিক চুক্তির আলোচনায় পণ্যের নকশা ও উদ্বেগজনক রাসায়নিক পদার্থের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভবিষ্যতের বৈশ্বিক সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে সম্পদের দক্ষ ব্যবহার, পরিচ্ছন্ন উৎপাদন ও পরিবেশবান্ধব পণ্যের নকশায় বিনিয়োগ বাড়াতে হবে। বাংলাদেশের প্লাস্টিক শিল্পনীতিকেও সে লক্ষ্যে এগিয়ে নেওয়া হচ্ছে।

বর্জ্য ব্যবস্থাপনা খাতে আন্তর্জাতিক অর্থায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে আবদুল আউয়াল মিন্টু বলেন, পরিচ্ছন্ন জ্বালানি খাতে বিনিয়োগ সহায়তার জন্য যেমন ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস গড়ে তোলা হয়েছে, তেমনি বর্জ্য ব্যবস্থাপনা খাতের জন্যও একটি বিশেষ আন্তর্জাতিক বিনিয়োগ প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করা প্রয়োজন। এ ক্ষেত্রে প্রথমে বর্জ্য উৎপাদন প্রতিরোধ এবং পরবর্তী পর্যায়ে বর্জ্য থেকে সম্পদ পুনরুদ্ধারকে অগ্রাধিকার দিতে হবে।

তিনি বলেন, টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ও চক্রাকার অর্থনীতি বাস্তবায়নে বাংলাদেশের কারিগরি সহায়তা, অর্থায়ন এবং কার্যকর আন্তর্জাতিক অংশীদারত্ব প্রয়োজন। এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়, উন্নয়ন সহযোগী ও বেসরকারি খাতের সঙ্গে যৌথভাবে কাজ করতে বাংলাদেশ প্রস্তুত।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের উদ্যোগে আয়োজিত এ উচ্চপর্যায়ের আলোচনায় চক্রাকার অর্থনীতির মাধ্যমে শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, সম্পদের দক্ষ ব্যবহার, বর্জ্য হ্রাস, সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের সার্কুলার ইকোনমি ট্রান্সফরমেশন অ্যান্ড গ্লোবাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপের পরিচালক ক্লেমেন্স স্মিডের সঞ্চালনায় প্যানেল আলোচনায় জার্মানির পরিবেশ ও জলবায়ুমন্ত্রী ড. হেইক হ্যানসহ সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

দুই ঘন্টায় কোটি টাকার সবজি বিক্রি, তবুও লোকসানে কৃষক
ট্রেন্ডিং ফোকাস মফস্বল
পাবনায় পাঁচ ইটভাটায় যৌথ অভিযান ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
মফস্বল
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
মফস্বল
মৌলভীবাজারে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম শুরু
প্রবাস
মালয়েশিয়ায় প্রতারণার শতাধিক চক্র শনাক্ত, বিনিয়োগ ও প্রেমের ফাঁদে প্রতারণা বেশি
আন্তর্জাতিক ট্রেন্ডিং ফোকাস
সাভারে পারিবারিক কলহে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক
নগর
পালংখালী সীমান্তে এক লাখ ইয়াবা উদ্ধার, মূল্য ৩ কোটি টাকা
মফস্বল
শেখ হাসিনার আপিলের সুযোগ শেষ, দেশে ফিরতে হবে আইন মেনেই: আইনমন্ত্রী
আইন ও বিচার ট্রেন্ডিং লিড নিউজ
কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের ষষ্ঠ চালান
ট্রেন্ডিং ফোকাস মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

তেঁতুলিয়ার স্বাস্থ্যকেন্দ্রে ১০ বছর ধরে একই কর্মকর্তা

নভেম্বর ১৪, ২০২৬

আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩২ পোশাক কারখানা, কাজে ফিরেছেন অধিকাংশ শ্রমিক

নভেম্বর ১৪, ২০২৬

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

নভেম্বর ১৪, ২০২৬

২১ বছর পর সাফ ফাইনালে ওঠার সুযোগ, প্রতিপক্ষ পাকিস্তান

নভেম্বর ১৪, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?