অভিযোগ ও প্রতিকার নীতি
বাংলাদেশ গ্লোবাল (Bangladesh Global)
বাংলাদেশ গ্লোবাল বস্তুনিষ্ঠ এবং নির্ভুল সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্রকাশিত কোনো সংবাদ, তথ্য বা ছবির বিষয়ে যদি আপনার কোনো যৌক্তিক অভিযোগ বা আপত্তি থাকে, তবে তা আমাদের জানাতে পারেন। আমরা আমাদের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী প্রতিটি অভিযোগ গুরুত্বের সাথে খতিয়ে দেখি এবং প্রয়োজনীয় সংশোধন বা ব্যবস্থা গ্রহণ করি।
অভিযোগ দাখিলের নিয়মাবলী:
- অভিযোগটি অবশ্যই নির্দিষ্ট সংবাদ প্রকাশের ৭ কার্যদিবসের মধ্যে দাখিল করতে হবে।
- অভিযোগের সাথে সংবাদের লিংক (URL) এবং আপত্তির সুনির্দিষ্ট কারণ (যেমন: ভুল তথ্য, মানহানি বা কপিরাইট লঙ্ঘন) উল্লেখ থাকতে হবে।
- অভিযোগকারী সঠিক নাম, মোবাইল নম্বর এবং যোগাযোগের মাধ্যম থাকা বাধ্যতামূলক (বেনামী অভিযোগ বিবেচনা করা নাও হতে পারে)।
সংশোধন প্রক্রিয়া: আপনার অভিযোগটি সত্য ও বস্তুনিষ্ঠ প্রমাণিত হলে আমরা দ্রুততম সময়ের মধ্যে (সাধারণত ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে) সংশ্লিষ্ট সংবাদটি সংশোধন, পরিমার্জন বা প্রত্যাহার করব এবং নীতি অনুযায়ী সংশোধনী নোট প্রকাশ করব।


