Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
মফস্বললিড নিউজ

কালীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিএনপি নেতা ও পুলিশ কর্মকর্তা নিহত

জাহাঙ্গীর আলম
জাহাঙ্গীর আলম
Avatar photo
Byজাহাঙ্গীর আলম
গাজীপুর প্রতিনিধি
- গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৬
শেয়ার
3 Min Read
শেয়ার

গাজীপুরের কালীগঞ্জে রাতের টহল চলাকালে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিএনপি নেতা রফিকুল ইসলাম ও পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরও দুই সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ঘটনায় জড়িত কাভার্ড ভ্যান ও চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এসআই মিজানুর রহমান ও রফিকুল ইসলাম রফিক মোল্লা

শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

 

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ পৌর এলাকায় ২ নম্বর ওয়ার্ডের তুমলিয়া এলাকায় কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কের সামনে টহল ও ওয়ারেন্ট তামিলের দায়িত্বে ছিলেন এসআই মিজানুর রহমানসহ পুলিশের একটি দল। টহলের একপর্যায়ে মহাসড়কের পাশে গাড়ি থামিয়ে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছিলেন তাঁরা। এ সময় একটি অজ্ঞাতনামা কাভার্ড ভ্যান তাঁদের ধাক্কা দেয়।

এতে এসআই মিজানুর রহমান, পুলিশের পিএসআই জাবেদ ওমর, ড্রাইভার কনস্টেবল ফজলে রাব্বি এবং বিএনপি নেতা রফিকুল ইসলাম গুরুতর আহত হন।

পুলিশের দাবি, কাভার্ড ভ্যানের চালক এসআই মিজানুর রহমানকে গাড়ির সঙ্গে আটকে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে রাস্তার পাশে ফেলে রেখে দ্রুত ঘোড়াশালের দিকে পালিয়ে যান।

পরে স্থানীয় এক রিকশা চালক ও এক পথচারী আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোস্তফা আল হোসাইন রাত ৩টা ৫৫ মিনিটে রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, গুরুতর আহত এসআই মিজানুর রহমান ও পিএসআই জাবেদ ওমরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৬টা ৪৭ মিনিটে এসআই মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পিএসআই জাবেদ ওমর বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ড্রাইভার কনস্টেবল ফজলে রাব্বিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত বিএনপি নেতার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক মোল্লা। তিনি কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং তুমলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে। অপর নিহত ও আহত পুলিশ সদস্যরা কালীগঞ্জ থানায় কর্মরত।

ঘটনার পর কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
ট্যাগকালীগঞ্জগাজীপুরপুলিশবিএনপিসড়ক দুর্ঘটনা
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

সমর্থকদের নিয়ে থানায় রুমিন ফারহানা, ওসির সঙ্গে তুমুল বাগ্‌বিতণ্ডা
ট্রেন্ডিং রাজনীতি
দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম
অর্থনীতি ট্রেন্ডিং ফোকাস
হাসপাতালে মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি
গ্যালারি ট্রেন্ডিং রাষ্ট্রপতি
সৌদি আরব থেকে কিছু মার্কিন কূটনীতিককে চলে যাওয়ার নির্দেশ
আন্তর্জাতিক ফোকাস
তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬
আন্তর্জাতিক ফোকাস
ফ্রান্সে ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ
আন্তর্জাতিক ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে লিটন-তাসকিন
খেলা ট্রেন্ডিং ফোকাস
দেশে পৌঁছেছে সৌদি আরবে নিহত শাহেদের মরদেহ
জাতীয় প্রবাস লিড নিউজ
ড. হাসনাত এম হোসেনের রোগমুক্তি কামনায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের দোয়া মাহফিল
প্রবাস

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

সমবায় ব্যাংক বগুড়ার চতুর্থবারের মতো চেয়ারম্যান মাফতুন আহমেদ খান রুবেল

অক্টোবর ২৩, ২০২৬

মোংলা বন্দর ও সুন্দরবন পরিদর্শন প্রধানমন্ত্রীর, প্রোটোকল ভেঙে শুভেচ্ছা বিনিময়

অক্টোবর ২৩, ২০২৬

মেলোনি সরকারের শিক্ষানীতি ও বর্ণবাদের বিরুদ্ধে রোমে বিক্ষোভ: প্রবাসীদের অধিকার রক্ষার দাবি

অক্টোবর ২২, ২০২৬

ইমক্যাবের সাথে সাক্ষাতে ভিসা সহজীকরণের আশ্বাস ভারতীয় হাইকমিশনারের

অক্টোবর ২২, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?