Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
জাতীয়ট্রেন্ডিং

তুরাগ থেকে সাবেক বিমান কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৬
শেয়ার
2 Min Read
শেয়ার

নিখোঁজ হওয়ার এক দিন পর তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরা-সংলগ্ন রাজাবাড়ি ঘাট এলাকায় নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান এ তথ্য জানান।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদের রাজাবাড়ি ঘাটসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও জানান, তাহসিফ সৌরি সপরিবার রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে থাকতেন। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) তিনি নিখোঁজ হন। তাঁর বাবার নাম কে এম এনায়েত হেলাল।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, মরদেহ উদ্ধারের পর প্রাথমিকভাবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ২৮ বছর। পরনে ছিল সাদা পায়জামা ও কালো জামা। হাতে ঘড়ি ছিল এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। মুখে ছিল হালকা দাড়ি। পকেটে পাওয়া আইফোনের মাধ্যমে পরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। তিনি বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরি।

জানা গেছে, ২০২৪ সালের ২৮ আগস্টের আশপাশের সময়ে তাহসিফসহ বিমান বাহিনীর আরও চার কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়। তবে তাঁর মৃত্যুর সঙ্গে চাকরিচ্যুতির কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে কোনো তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
ট্যাগউত্তরখানউত্তরাতাহসিফ সৌরিতাহসিফের মরদেহ উদ্ধারতুরাগ নদনৌ পুলিশবিমান বাহিনীর সাবেক কর্মকর্তা
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন নেই: নৌ-পুলিশ
জাতীয় ট্রেন্ডিং ফোকাস
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং ফোকাস
মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড
আইন ও বিচার লিড নিউজ
পাবনায় ২৮ অক্টোবর স্মরণে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মফস্বল রাজনীতি
বাংলাদেশের নতুন নক্ষত্র সায়মা সালাহ উদ্দিন: এশিয়া কাপের স্বর্ণ পদকের লড়াইয়ে ১৫ বছরের আর্চার
খেলা ট্রেন্ডিং ফোকাস
টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
ট্রেন্ডিং ফোকাস মফস্বল
মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে ভোটগ্রহণ চলছে
জাতীয় ট্রেন্ডিং ফোকাস
সেঞ্চুরির পরই ফিরলেন সাদমান, জশুয়া বিশপের জোড়া আঘাত
খেলা ট্রেন্ডিং ফোকাস
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ
খেলা ট্রেন্ডিং লিড নিউজ

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

টোকিওর মতো পরিচ্ছন্ন ঢাকা গড়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

অক্টোবর ২৯, ২০২৬

পদ্মা থেকে ঢাকায় অতিরিক্ত ১০০ কোটি লিটার পানি সরবরাহ হবে: মীর শাহে আলম

অক্টোবর ২৯, ২০২৬

জাতীয় সাঁতারের প্রথম দিনেই ছয় নতুন রেকর্ড

অক্টোবর ২৯, ২০২৬

প্রবাসে যাওয়া মানুষগুলোর নিথর ফেরা

অক্টোবর ২৯, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?