গবেষণা মাঠ রক্ষায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, আটকা কৃষিমন্ত্রীর গাড়ি

অনিন্দ্য বিশ্বাস অর্ঘ্য
অনিন্দ্য বিশ্বাস অর্ঘ্য
Avatar photo
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
2 Min Read

রাজধানীর শেরে বাংলা নগরে বিশ্ববিদ্যালয়ের পুরোনো গবেষণা মাঠে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে টানা চতুর্থ দিনের মতো আন্দোলন করেছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। আজ রোববার (১ নভেম্বর) সকালে বিক্ষোভ মিছিল শেষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সিগন্যালে সড়ক অবরোধ করেন তারা। এ সময় অবরোধে আটকা পড়ে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিনের গাড়ি।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

অবরোধ চলাকালে কৃষিমন্ত্রী আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করার চেষ্টা করেন। মন্ত্রীকে বলতে শোনা যায়, ‘তোমাদের সঙ্গে তো আমার কোনো ফারাক নাই।’

রোববার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে চীন মৈত্রী সিগন্যালে গিয়ে সড়ক অবরোধ করেন তারা। এ সময় সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। অবরোধের কারণে ওই এলাকায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

 

আন্দোলনরত শিক্ষার্থীরা ‘আমার ক্যাম্পাস আমার থাক, আমলা সচিব বাইরে থাক’, ‘স্বৈরাচারের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ এবং ‘আপস না সংগ্রাম’সহ বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও কৃষি শিক্ষার জন্য ব্যবহৃত পুরোনো গবেষণা মাঠটি তাদের কাছে ফিরিয়ে দিতে হবে। দীর্ঘদিন ধরে মাঠটি বাণিজ্য মেলাসহ বিভিন্ন মেলা ও জাতীয় আয়োজনের জন্য ব্যবহৃত হয়ে আসছে। বাণিজ্য মেলা আনুষ্ঠানিকভাবে পূর্বাচলে স্থানান্তরিত হওয়ার পরও মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হয়নি। এর মধ্যে সম্প্রতি সেখানে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়ায় প্রতিবাদে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

তাদের অভিযোগ, মাঠটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম ও কৃষি শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে সচিবালয় স্থাপন করা হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন