Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
মফস্বল

বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও চলাচলের পথ বন্ধের অভিযোগ

মাওলা সুজন
মাওলা সুজন
Mowla-Sujon.jpg
Byমাওলা সুজন
নোয়াখালী
Follow:
- নোয়াখালী
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬
শেয়ার
3 Min Read
শেয়ার

নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাদ্দাম হোসেন রুবেলের পৈতৃক সম্পত্তি দখল এবং বাড়িতে যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে একই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল্লা আল ফারুকের বিরুদ্ধে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী সাদ্দাম হোসেন রুবেল।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

লিখিত বক্তব্যে রুবেল বলেন, আবদুল্লা আল ফারুক অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। ২০০৫ সাল থেকে পৈতৃক সম্পত্তি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছে। দীর্ঘদিন ধরে তাদের পরিবারের রেকর্ডীয় জমি দখল করে বাড়িতে প্রবেশের পথ বন্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এতে পরিবারের সদস্যদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে জানিয়ে রুবেল বলেন, বিশেষ করে অসুস্থ কাউকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে তাদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

জমি দখলের প্রতিবাদ করায় বিভিন্ন সময়ে তাকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন রুবেল। তার দাবি, আবদুল্লা আল ফারুকের ইন্ধনে তার জেঠাতো ভাই বেলায়েত হোসেন মজনু, অশ্বদিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাসির উদ্দিন পিন্টু ও শাহ আলমসহ কয়েকজন তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতর আহত করেন। ওই ঘটনার পর দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে রুবেল আরও অভিযোগ করেন, আবদুল্লা আল ফারুকের পরিবারের কয়েকজন সদস্য আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং তিনি আওয়ামী লীগের অর্থদাতা ছিলেন। তার দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে একাধিক মামলায় দীর্ঘদিন কারাভোগের পর তৎকালীন সরকারের প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতায় অর্থের বিনিময়ে মামলাগুলো প্রত্যাহার করিয়ে নেন ফারুক। এ ছাড়া ফারুকের তিন ভাইয়ের বিরুদ্ধে আদম ব্যবসা নিয়ে একাধিক মামলা রয়েছে বলেও দাবি করেন তিনি।

রুবেল আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে নিজ বাড়িতে আমন্ত্রণ জানিয়ে ভোজের আয়োজন করেছিলেন আবদুল্লা আল ফারুক।

তার অভিযোগ, বিএনপি সরকার গঠনের পর আবদুল্লা আল ফারুক আরও প্রভাবশালী হয়ে উঠেছেন। বিভিন্ন অপকর্মে জড়ানোর জন্য তিনি কিশোর গ্যাং গঠন করেছেন বলেও দাবি করেন রুবেল। এ ছাড়া ষড়যন্ত্রের মাধ্যমে তাকে একাধিকবার দল থেকে বহিষ্কারের ব্যবস্থা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ৫ আগস্ট রাতে বিভিন্ন এলাকা থেকে লোকজন ভাড়া করে এনে ডাক্তারহাট বাজারে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগও তোলেন রুবেল।

স্থানীয়ভাবে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে পৈতৃক সম্পত্তি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং নোয়াখালী-৩, ৪ ও ৫ আসনের সংসদ সদস্যসহ বিএনপির নেতাদের সহযোগিতা কামনা করেন রুবেল।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আবদুল্লা আল ফারুক। তিনি বলেন, রুবেলের কোনো জমি তার দখলে নেই এবং রুবেলের সঙ্গে তার কোনো বিরোধও নেই। রুবেলের সঙ্গে তার জেঠাতো ভাই মজনুর বিরোধ রয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে রুবেলকে দিয়ে এসব অভিযোগ করাচ্ছেন বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে সাদ্দাম হোসেন রুবেলের মা শাহজান বেগম ও বড় ভাই বেলায়েত হোসেন বেলাল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

পাবনায় ৩০ লাখ টাকা মূল্যের মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী বিতরণ
মফস্বল
তেঁতুলিয়ার স্বাস্থ্যকেন্দ্রে ১০ বছর ধরে একই কর্মকর্তা
অন্যান্য ট্রেন্ডিং মফস্বল
আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩২ পোশাক কারখানা, কাজে ফিরেছেন অধিকাংশ শ্রমিক
জাতীয় ট্রেন্ডিং ফোকাস
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয় ট্রেন্ডিং ফোকাস
২১ বছর পর সাফ ফাইনালে ওঠার সুযোগ, প্রতিপক্ষ পাকিস্তান
খেলা ট্রেন্ডিং ফোকাস
সোনার দাম আরও কমলো
অর্থনীতি ট্রেন্ডিং ফোকাস
চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং
আন্তর্জাতিক ট্রেন্ডিং লিড নিউজ
মেসি-পরবর্তী প্রথম ম্যাচেই উরুগুয়ের কাছে ধরাশায়ী আর্জেন্টিনা
খেলা ট্রেন্ডিং ফোকাস
নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র, চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল শুরু
আন্তর্জাতিক ট্রেন্ডিং লিড নিউজ

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়

নভেম্বর ১৩, ২০২৬

তরিকুল ইসলামের স্মরণসভা সফল করতে শার্শায় ছাত্রদলের প্রস্তুতি সভা

নভেম্বর ১৩, ২০২৬

গাইবান্ধায় চার দিনব্যাপী ‘গায়েন সিজন-২’ ভাওয়াইয়া উৎসব শুরু

নভেম্বর ১৩, ২০২৬

নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন তরুণ নিহত

নভেম্বর ১৩, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?