
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ করায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে গোপালগঞ্জে আনন্দ মিছিল ও র্যালি করেছে জেলা যুবদল। আজ রবিবার (৭ জুন) সকাল সাড়ে ১১টায় শহরের কাঁচাবাজার এলাকা থেকে এই আনন্দ র্যালিটি শুরু হয়। পরে জেলা প্রেস ক্লাব হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে এটি শেষ হয়।
ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা যুবদলের সভাপতি রিয়াজুদ্দিন লিপ্টন এবং সাধারণ সম্পাদক রাসেকুজ্জামান পলাশ। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আনন্দ মিছিলে গোপালগঞ্জ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, সদস্য সচিব মো. বিল্লাল শেখ, করপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান কাইয়ুমসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



