Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
অন্যান্যট্রেন্ডিং

তেঁতুলিয়ার স্বাস্থ্যকেন্দ্রে ১০ বছর ধরে একই কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬
শেয়ার
3 Min Read
শেয়ার

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে টানা ১০ বছর ধরে দায়িত্ব পালন করছেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কামরুজ্জামান রাসেল। তবে তাঁর কর্মস্থলে উপস্থিতি ও দায়িত্ব পালন নিয়ে উঠেছে প্রশ্ন। অভিযোগ রয়েছে, নির্ধারিত কর্মঘণ্টায় স্বাস্থ্যকেন্দ্রে অনুপস্থিত থাকেন তিনি। এমনকি নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে যায় কেন্দ্রটির কার্যক্রম। এতে স্বাস্থ্যসেবা নিতে আসা সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সরেজমিনে স্বাস্থ্যকেন্দ্রটিতে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে কর্মস্থলে পাওয়া যায়নি। এ সময় কেন্দ্রটি ফাঁকা থাকার ছবি ও ভিডিও ধারণ করেন সংবাদকর্মী, যা সংরক্ষিত রয়েছে।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

স্বাস্থ্যকেন্দ্রটিতে দায়িত্ব পালনকারী কর্মকর্তা হিসেবে রয়েছেন মাত্র একজন। ফলে তাঁর অনুপস্থিতিতে বিকল্প কোনো কর্মকর্তা না থাকায় ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ব্যক্তিগত প্রয়োজনে কিংবা অন্য কোনো কারণে বাইরে গেলে সেবা নিতে আসা রোগীরা কার কাছে যাবেন, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

স্বাস্থ্যসেবা নিতে আসা আরিফুল নামে এক ব্যক্তি বলেন, “আমি স্বাস্থ্যসেবা নিতে এসে দেখি, চিকিৎসকের চেম্বারে কেউ নেই। অফিস চলাকালীন সময়ে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক কেন কর্মস্থলে অনুপস্থিত, তা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাই ভালো বলতে পারবেন।”

এ বিষয়ে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কামরুজ্জামান রাসেলের সঙ্গে কথা হলে তিনি বলেন, “চা খাওয়ার জন্য বাজারে গিয়েছিলাম। অফিসে এসে আমাকে না পেলে একটু ফোন দিয়েন।”

এদিকে, স্বাস্থ্যকেন্দ্রটি ফাঁকা থাকার দৃশ্য ধারণ করতে গিয়ে বাধার মুখে পড়েন সংবাদকর্মী। অভিযোগ রয়েছে, ছবি তোলার সময় স্বাস্থ্যকেন্দ্রের এমএলএসএস (অফিস সহায়ক) শামীম হোসেন ছবি তোলা নিয়ে প্রশ্ন তুলে সংবাদকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাঁকে হেনস্তার চেষ্টা করেন। জনস্বার্থসংশ্লিষ্ট একটি সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ায় বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা পরিবার পরিকল্পনার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. খায়রুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, “বুড়াবুড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কামরুজ্জামান রাসেলের কর্মস্থলে অনুপস্থিতির বিষয়ে ইতোপূর্বে কেউ আমাকে এভাবে অভিযোগ বা বিষয়টি অবগত করেননি। আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। আমি বিষয়টি গুরুত্বসহকারে দেখব এবং তাঁকে এ বিষয়ে সতর্ক করা হবে।”

স্থানীয় সচেতন মহলের মতে, ইউনিয়ন পর্যায়ের গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা জরুরি। দীর্ঘ ১০ বছর একই কর্মস্থলে দায়িত্ব পালন এবং কর্মঘণ্টায় অনুপস্থিতির অভিযোগের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বসহকারে তদন্ত করা প্রয়োজন।

তাঁদের দাবি, বুড়াবুড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যক্রম সরেজমিনে তদন্ত করে সাধারণ মানুষের জন্য নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
ট্যাগকর্মকর্তা অনুপস্থিতিকামরুজ্জামান রাসেলচিকিৎসাসেবাতেঁতুলিয়াপঞ্চগড়বুড়াবুড়ি ইউনিয়নসরকারি স্বাস্থ্যকেন্দ্রস্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রস্বাস্থ্যকেন্দ্রস্বাস্থ্যসেবা
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

পালংখালী সীমান্তে এক লাখ ইয়াবা উদ্ধার, মূল্য ৩ কোটি টাকা
মফস্বল
শেখ হাসিনার আপিলের সুযোগ শেষ, দেশে ফিরতে হবে আইন মেনেই: আইনমন্ত্রী
আইন ও বিচার ট্রেন্ডিং লিড নিউজ
কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের ষষ্ঠ চালান
ট্রেন্ডিং ফোকাস মফস্বল
পাবনায় আধুনিক স্বাস্থ্যসম্মত কশাইখানা উদ্বোধন
অন্যান্য
পাবনায় ৩০ লাখ টাকা মূল্যের মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী বিতরণ
মফস্বল
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও চলাচলের পথ বন্ধের অভিযোগ
মফস্বল
আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩২ পোশাক কারখানা, কাজে ফিরেছেন অধিকাংশ শ্রমিক
জাতীয় ট্রেন্ডিং ফোকাস
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয় ট্রেন্ডিং ফোকাস
২১ বছর পর সাফ ফাইনালে ওঠার সুযোগ, প্রতিপক্ষ পাকিস্তান
খেলা ট্রেন্ডিং ফোকাস লিড নিউজ

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

সোনার দাম আরও কমলো

নভেম্বর ১৪, ২০২৬

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং

নভেম্বর ১৪, ২০২৬

মেসি-পরবর্তী প্রথম ম্যাচেই উরুগুয়ের কাছে ধরাশায়ী আর্জেন্টিনা

নভেম্বর ১৪, ২০২৬

নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র, চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল শুরু

নভেম্বর ১৪, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?