Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
আইন ও বিচারট্রেন্ডিং

শেখ হাসিনার আপিলের সুযোগ শেষ, দেশে ফিরতে হবে আইন মেনেই: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬
শেয়ার
3 Min Read
শেয়ার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল না করায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপিলের সুযোগ শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে আপিলের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আপিল না করলে পলাতক আসামির আর আপিলের সুযোগ থাকে না। শেখ হাসিনাকে দেশে ফিরতে হলেও আইন মেনেই ফিরতে হবে।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে আপিলের জন্য নির্দিষ্ট সময়সীমা রয়েছে। সেই সময় পার হয়ে গেলে আইন অনুযায়ী আপিলের সুযোগ থাকে না। এটি শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রণীত আইন। ওই আইনের বিধান সবার ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য।

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারায় ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলের বিধান রয়েছে। এ ধারার ১ উপধারা অনুযায়ী, ট্রাইব্যুনালে দণ্ডিত ব্যক্তি দোষী সাব্যস্ত হওয়া ও সাজা ঘোষণার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে পারেন। আর ৩ উপধারা অনুযায়ী, দণ্ডাদেশ বা খালাসের আদেশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। নির্ধারিত সময় পার হলে ওই ধারায় আর আপিলের সুযোগ রাখা হয়নি। ২০১৩ সালের সংশোধনীর মাধ্যমে ধারাটির বর্তমান বিধান যুক্ত হয়।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

ট্রাইব্যুনালের রায়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ এবং রাজধানীর চানখাঁরপুল ও আশুলিয়ায় আন্দোলনকারীদের হত্যার ঘটনায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দায়ী করা হয়। একই সঙ্গে তাদের সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

রায়ের পর নির্ধারিত ৩০ দিনের মধ্যে শেখ হাসিনার পক্ষে কোনো আপিল করা হয়নি। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। ফলে আইনে নির্ধারিত আপিলের সময়সীমা ইতোমধ্যে পেরিয়ে গেছে।

এর আগে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেছিলেন, নির্ধারিত সময়ের পর আপিল করা হলে বিলম্ব মার্জনার বিষয়টি আপিল বিভাগ বিবেচনা করবেন কি না, সেটি আদালতের সিদ্ধান্তের বিষয়। অর্থাৎ, বিলম্বে আপিল গ্রহণের প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার আদালতের।

অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামও বলেছেন, ৩০ দিনের মধ্যে আপিল না করায় শেখ হাসিনার আপিলের সুযোগ শেষ হয়ে গেছে।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
ট্যাগ১৯৭৩ সালের আইনআইনমন্ত্রী মো. আসাদুজ্জামানআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালআপিল বিভাগআসাদুজ্জামান খান কামালবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানবাংলাদেশ রাজনীতিমানবতাবিরোধী অপরাধমৃত্যুদণ্ডশেখ হাসিনাশেখ হাসিনার আপিল
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

জলবায়ু কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশ করতে হবে বর্জ্য ব্যবস্থাপনা: পরিবেশমন্ত্রী
জলবায়ু পরিবর্তন ট্রেন্ডিং পরিবেশ
মালয়েশিয়ায় প্রতারণার শতাধিক চক্র শনাক্ত, বিনিয়োগ ও প্রেমের ফাঁদে প্রতারণা বেশি
আন্তর্জাতিক ট্রেন্ডিং ফোকাস
সাভারে পারিবারিক কলহে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক
নগর
পালংখালী সীমান্তে এক লাখ ইয়াবা উদ্ধার, মূল্য ৩ কোটি টাকা
মফস্বল
কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের ষষ্ঠ চালান
ট্রেন্ডিং ফোকাস মফস্বল
পাবনায় আধুনিক স্বাস্থ্যসম্মত কশাইখানা উদ্বোধন
অন্যান্য
পাবনায় ৩০ লাখ টাকা মূল্যের মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী বিতরণ
মফস্বল
তেঁতুলিয়ার স্বাস্থ্যকেন্দ্রে ১০ বছর ধরে একই কর্মকর্তা
অন্যান্য ট্রেন্ডিং মফস্বল
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও চলাচলের পথ বন্ধের অভিযোগ
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩২ পোশাক কারখানা, কাজে ফিরেছেন অধিকাংশ শ্রমিক

নভেম্বর ১৪, ২০২৬

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

নভেম্বর ১৪, ২০২৬

২১ বছর পর সাফ ফাইনালে ওঠার সুযোগ, প্রতিপক্ষ পাকিস্তান

নভেম্বর ১৪, ২০২৬

সোনার দাম আরও কমলো

নভেম্বর ১৪, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?