bangladesh Global Advbangladesh Global Adv

মানুষের সেবাই বিএনপির রাজনীতি: ফরিদগঞ্জে লায়ন হারুনুর রশিদের উঠান বৈঠক

বাংলাদেশ গ্লোবাল
ঢাকা, বাংলাদেশ
বাংলাদেশ গ্লোবাল বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে নিবন্ধিত একটি বাংলা অনলাইন নিউজ পোর্টাল যা ইতিবাচক এবং গঠনমূলক সংবাদ প্রকাশে মনোযোগী। এটি কেবল দৈনিক খবর পরিবেশন করে...
- ঢাকা, বাংলাদেশ
1 Min Read

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, প্রকৃত অর্থে মানুষের সেবাই বিএনপির রাজনীতি। বিএনপি সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

বৃহস্পতিবার পাইকপাড়া উত্তর ইউনিয়নে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই আয়োজন। তিনি দাবি করেন, ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি সর্বোচ্চ সততা ও নিষ্ঠা নিয়ে মানুষের সেবা করেছেন।

সাবেক সংসদ সদস্য জনগণের প্রতি আহ্বান জানান, বিগত তিনটি নির্বাচনে ভোট দিতে না পারার বেদনা ঘোচাতে সবাই ঐক্যবদ্ধভাবে ২০২৬ সালের নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। বৈঠকে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল খায়ের রুবেলের সভাপতিত্বে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন