রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে অবস্থিত সুপরিচিত ও দৃষ্টিনন্দন বারিধারা বাইতুল আতিক কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত সকাল ৮:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। বুধবার (২৭ মে) বারিধারা বাইতুল আতীক কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এম এ রউফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি জানানো হয়।
চমৎকার অভ্যন্তরীণ সাজসজ্জা এবং পরিচ্ছন্ন পরিবেশের জন্য সুপরিচিত এই মসজিদে নিয়মিত নামাজ আদায় করেন বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকরা। মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শারীরিক প্রতিবন্ধী ও বয়স্ক মুসল্লিদের সুবিধার্থে মসজিদে হুইলচেয়ার প্রবেশের বিশেষ সুবিধা রয়েছে। সর্বস্তরের মুসল্লিদের যথাসময়ে জামাতে শরিক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।



