
মালদ্বীপে ভলিবল খেলার উন্নয়ন এবং খেলোয়াড়দের উৎসাহিত করতে বাংলাদেশি প্রতিষ্ঠান ঢাকা ট্রেডার্স-এর পরিচালক মোঃ বাবুল হোসেনের পক্ষ থেকে স্থানীয় খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে। শনিবার স্থানীয় সময় রাত ১০টায় মালদ্বীপ ভলিবল স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই স্পন্সরকৃত জার্সি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে জার্সি পেয়ে খেলোয়াড়রা আনন্দ প্রকাশ করেন এবং মোঃ বাবুল হোসেনের প্রতি কৃতজ্ঞতা জানান। মালদ্বীপ বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম বলেন, প্রবাসে বাংলাদেশি ব্যবসায়ীদের এমন সহযোগিতা দুই দেশের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে।
ঢাকা ট্রেডার্সের পরিচালক মোঃ বাবুল হোসেন বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসারে তাঁদের এই ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



