
বৃহত্তর সিলেটের সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করে তুলতে ৫০টি সেলাই মেশিন বিতরণের উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংগঠন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে। সাত লাখ টাকা ব্যয়ের এ প্রকল্পের প্রথম পর্যায়ের কার্যক্রম শুরু হয়েছে মৌলভীবাজারে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় মৌলভীবাজারের ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালের কনফারেন্স হলে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উপদেষ্টা আলহাজ আনসার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড ইস্ট আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ইমরান হোসেন। তিনি সেলাই মেশিন বিতরণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালের ফাইন্যান্স ডিরেক্টর আসরাফ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উপদেষ্টা, কমিউনিটি নেতা ও রাজনীতিবিদ মাহিদুর রহমান এবং ব্র্যাডফোর্ড মেট্রোপলিটন ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাউন্সিলর হাসানুজ্জামান খান।
অনুষ্ঠানের শুরুতে সেলাই মেশিন বিতরণ কর্মসূচি-২০২৬ বাস্তবায়নে অনুদান প্রদানকারীদের নাম পড়ে শোনান এম মুহিবুর রহমান মুহিব। এ সময় ইউসুফ আলী, খালেদ চৌধুরী, সৈয়দ মমশাদ আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।
যুক্তরাজ্য থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সভাপতি ও কমিউনিটি নেতা মোহাম্মদ মকিস মনসুর। প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যক্তিদের শ্রম ও আর্থিক সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সুধীজনদের ধন্যবাদ জানান।
মোহাম্মদ মকিস মনসুর জানান, নারীর ক্ষমতায়ন ও সুবিধাবঞ্চিত নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে পর্যায়ক্রমে মৌলভীবাজার ছাড়াও সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় মোট ৫০টি সেলাই মেশিন বিতরণ করা হবে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে সাত লাখ টাকা। আগামী দিনেও এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি সংগঠনের অগ্রযাত্রায় সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারি ইব্রাহিম আহমেদ।
সেলাই মেশিন বিতরণ কর্মসূচি-২০২৬ বাস্তবায়নে যাঁরা অনুদান দিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের পৃষ্ঠপোষক ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম. হোসাইন এমবিই, সংগঠনের প্রতিষ্ঠাকালীন কালচারাল সেক্রেটারি মিসেস শাহিদা এইচ. হোসাইন, সিনিয়র উপদেষ্টা ও একাত্তরের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, সংগঠনের সভাপতি ও মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ আশরাফ মিয়া এবং কোষাধ্যক্ষ ও নারী নেত্রী হেলেন ইসলাম।
এ ছাড়া অনুদানদাতাদের মধ্যে রয়েছেন সংগঠনের সাউথ ইস্ট রিজিওনাল প্রেসিডেন্ট হারুনুর রশিদ, ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুন নূর মোহন, কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট কাউন্সিলর হাবিবুর রহমান রানা, সাউথ ইস্ট রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট গিয়াস উদ্দিন, সাউথ ওয়েলস রিজিওনাল প্রেসিডেন্ট মুজিবুর রহমান মুজিব, নর্থ ওয়েলস রিজিওনাল প্রেসিডেন্ট শাহজানুর রাজা, ওয়েস্ট মিডল্যান্ড রিজিওনাল প্রেসিডেন্ট আশিক মিয়া, কেন্ট রিজিওনাল কালচারাল সেক্রেটারি নূরজাহান রহমান, সাউথ ওয়েলস রিজিওনাল সাধারণ সম্পাদক রকিবুর রহমান, কোষাধ্যক্ষ এ বি রুনেল, নর্থ ওয়েলস রিজিওনাল ফাইন্যান্স সেক্রেটারি হারুন আলম, নর্থ রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনোহর আলী (রুকনুজ্জামান), নর্থ রিজিওনাল সিনিয়র সদস্য মো. আব্দুল খালেক, নিউপোর্ট শাখার সভাপতি ফয়সল রহমান, নর্থ ওয়েলস রিজিওনাল সিনিয়র সদস্য শাহ নেওয়াজ শাহান এবং বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা মোহাম্মদ আব্দুল মুকিতসহ অন্যান্য দানশীল ব্যক্তি।
প্রতিষ্ঠালগ্ন থেকেই গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে প্রবাসী বাংলাদেশিদের অধিকার প্রতিষ্ঠা, সিলেটের উন্নয়ন, কমিউনিটির ঐক্য ও সম্প্রীতি বজায় রাখা এবং মানবকল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি বৃহত্তর সিলেটের ন্যায্য দাবি আদায়েও বিভিন্ন সময়ে ভূমিকা রেখেছে।

