Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
ট্রেন্ডিংপ্রবাস

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার

Ahmadul Kobir, Kuala Lumpur, Malaysia
আহমাদুল কবির
Ahmadul Kobir, Kuala Lumpur, Malaysia
Byআহমাদুল কবির
কুয়ালালামপুর, মালয়েশিয়া
সাংবাদিক আহমাদুল কবির সাংবাদিকতায় অবদানের জন্য 'ডেভেলপমেন্ট জার্নালিজম অ্যাওয়ার্ড'সহ একাধিক সম্মাননা পেয়েছেন। তিনি গত এক যুগ ধরে মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন খবর ও সমস্যা নিয়ে নিয়মিত...
Follow:
- কুয়ালালামপুর, মালয়েশিয়া
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬
শেয়ার
2 Min Read
শেয়ার

মালয়েশিয়ায় অস্থায়ী কর্মসংস্থান ভিসা (পিএলকেএস) জালিয়াতির অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। জাল কাগজপত্র তৈরি করে অবৈধভাবে ওয়ার্ক পারমিট সংগ্রহের মাধ্যমে অর্থ উপার্জনের উদ্দেশ্যে একটি চক্রের সঙ্গে তারা জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

বৃহস্পতিবার রাত ১০টার দিকে পেনাং রাজ্যের সেবেরাং পেরাই সেলাতান জেলার সিম্পাং আমপাট এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ‘অপ সারকাপ’ নামের বিশেষ অভিযানে এ অভিযান পরিচালনা করে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।

পেনাং রাজ্য অভিবাসন বিভাগের পরিচালক শামসুল ফিতরি আহমাদ জানান, গ্রেফতার দু:জনের বয়স যথাক্রমে ২৩ ও ৩২ বছর। তারা অভিবাসন সংক্রান্ত জাল পাস তৈরির চক্রের সঙ্গে সরাসরি জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, অভিযানের সময় ওই বাসায় তল্লাশি চালিয়ে একজন সন্দেহভাজনের কাছে অন্য ব্যক্তির পরিচয় ও তথ্য ব্যবহার করে তৈরি করা ই-পাসের মুদ্রিত কপি পাওয়া যায়। এ ছাড়া কয়েকটি পরিবর্তিত ই-পাসের কপিও উদ্ধার করা হয়েছে, যেগুলো ওই ব্যক্তির নিজস্ব নয়। পেনাং রাজ্য অভিবাসন বিভাগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

অভিবাসন বিভাগের প্রাথমিক তদন্তে জানা গেছে, আবাসিক ভবনটি বিদেশি নাগরিকদের তথ্য পরিবর্তন এবং বিভিন্ন নথি জাল করে ছাপানোর কাজে ব্যবহার করা হতো। এর মাধ্যমে অবৈধভাবে অস্থায়ী কর্মসংস্থান ভিসা (পিএলকেএস) সংগ্রহের ব্যবস্থা করা হতো বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

এ চক্রের মাধ্যমে কতোজন বিদেশি নাগরিক পিএলকেএসের জন্য আবেদন করেছেন কিংবা ওয়ার্ক পারমিট সংগ্রহ করেছেন, তা শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানান শামসুল ফিতরি আহমাদ।

অভিযানকালে জালিয়াতির কাজে ব্যবহৃত সন্দেহে বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি প্রিন্টার, একটি ল্যাপটপ এবং পাকিস্তানি এক নাগরিকের পাসপোর্ট।
অভিবাসন বিভাগ জানিয়েছে, উদ্ধার করা সরঞ্জাম ও নথিপত্র পরীক্ষা করে এ জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে অবৈধভাবে কর্মসংস্থান ভিসা সংগ্রহে এ চক্রের কার্যক্রমের বিস্তৃতি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
ট্যাগওয়ার্ক পারমিটপেনাংমালয়েশিয়ামালয়েশিয়া অভিবাসন বিভাগমালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছাড়াল
স্বাস্থ্য ট্রেন্ডিং ফোকাস
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা
প্রবাস
সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক, কতটা রক্ষা পাবে কর্মীদের স্বার্থ?
অর্থনীতি প্রবাস
ক্ষমতার দম্ভে আমিত্বের অহংকারে অন্যকে ছোট করার বিকৃত আনন্দ!
মতামত
প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও পেনশন প্রদানের আহ্বান মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটির
প্রবাস
লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়
মফস্বল
তরিকুল ইসলামের স্মরণসভা সফল করতে শার্শায় ছাত্রদলের প্রস্তুতি সভা
মফস্বল রাজনীতি

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

খোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মিলল শ্রমিক দল নেতার মরদেহ

নভেম্বর ১৩, ২০২৬

যুবসমাজের কর্মসংস্থানের জন্য সরকার বদ্ধপরিকর: ক্রীড়া প্রতিমন্ত্রী

নভেম্বর ১৩, ২০২৬

দেশে ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নভেম্বর ১৩, ২০২৬

প্রবাসে বাংলা সাহিত্য-সংস্কৃতির সেতুবন্ধন গড়ল ‘কবিতা সন্ধ্যা’

নভেম্বর ১৩, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?