Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
আন্তর্জাতিকট্রেন্ডিং

মালদ্বীপে ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার উদ্যোগ

মোহাম্মদ মাহামুদুল
মোহাম্মদ মাহামুদুল
Avatar photo
Byমোহাম্মদ মাহামুদুল
মালে, মালদ্বীপ
- মালে, মালদ্বীপ
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬
শেয়ার
2 Min Read
শেয়ার

ইসরায়েলি পাসপোর্টধারীদের মালদ্বীপে প্রবেশে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা কার্যকর করতে নতুন আইনি উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। প্রস্তাবিত নতুন অভিবাসন আইনে পরিস্থিতির পরিবর্তন হলেও এ নিষেধাজ্ঞা বহাল রাখার বিধান রাখা হয়েছে।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

সোমবার (৯ নভেম্বর) মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু এ তথ্য জানান। তিনি বলেন, সরকার প্রস্তাবিত নতুন আইনে ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশে কোনো শর্ত ছাড়াই নিষেধাজ্ঞার বিধান রেখেছে। ফলে গাজা পরিস্থিতির পরিবর্তন হলেও এ নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে উঠে যাবে না।

প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, আগের আইনি প্রস্তাবে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ হওয়া পর্যন্ত ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশ নিষিদ্ধ রাখার কথা ছিল। তবে নতুন বিলে সেই শর্ত বাদ দিয়ে যেকোনো পরিস্থিতিতে প্রবেশ নিষিদ্ধ রাখার প্রস্তাব করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের ১৫ এপ্রিল মালদ্বীপের অভিবাসন আইনের তৃতীয় সংশোধনীর মাধ্যমে ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। সে সময় নিষেধাজ্ঞাটি গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রেক্ষাপটে আরোপ করা হয়েছিল।

নতুন বিলটি পাস হলে নিষেধাজ্ঞাটি আর কোনো নির্দিষ্ট পরিস্থিতি বা ঘটনার ওপর নির্ভরশীল থাকবে না। তবে প্রস্তাবিত আইনটি এখনো সংসদীয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এদিকে, অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে মালদ্বীপে প্রবেশের সম্ভাব্য সুযোগ নিয়েও প্রশ্ন রয়েছে। মালদ্বীপের প্রেসিডেন্ট এ বিষয়ে জানিয়েছেন, দ্বৈত নাগরিকত্বের বিষয়টি অভিবাসন ব্যবস্থায় জটিলতা তৈরি করতে পারে। তবে প্রস্তাবিত পৃথক রিয়েল এস্টেট আইনে ইসরায়েলি নাগরিক ও প্রতিষ্ঠানের বিনিয়োগে বিধিনিষেধের কথা রয়েছে।

ভারত মহাসাগরে অবস্থিত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দ্বীপরাষ্ট্র মালদ্বীপ ১ হাজার ১৯২টি দ্বীপ নিয়ে গঠিত। সাদা বালুর সৈকত, স্বচ্ছ নীল জলরাশি ও বিলাসবহুল রিসোর্টের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয় দেশটি অন্যতম পর্যটনকেন্দ্র।

উল্লেখ্য, ২০২৪ সালের জুনে মালদ্বীপে ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্তের পর ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেদের নাগরিকদের দেশটিতে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছিল।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
ট্যাগআন্তর্জাতিক সংবাদইসরায়েলইসরায়েলি পাসপোর্টগাজা যুদ্ধফিলিস্তিনবিশ্ব সংবাদমালদ্বীপমালদ্বীপে প্রবেশ নিষেধমালদ্বীপের নতুন আইনমোহাম্মদ মুইজ্জু
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং ফোকাস
কপ৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: সাইমুম পারভেজ
জাতীয় ট্রেন্ডিং
রোহিঙ্গাদের প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং ফোকাস
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ চান রাষ্ট্রপতি
জাতীয় ট্রেন্ডিং ফোকাস
ক্রীড়া সংগঠক হারুনুর রশিদের জানাজায় মানুষের ঢল
খেলা
আগামী ৬ মাসের মধ্যে চূড়ান্ত হবে নগর স্বাস্থ্য মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য ট্রেন্ডিং ফোকাস
ফারহানের জাদু, হামজা–শমিত–রাকিবের গোল; শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
খেলা ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট ফুটবল
ভূগর্ভস্থ পানির সংকট মোকাবিলায় বিকল্প উৎস ব্যবহারে জোর দিচ্ছে সরকার: এলজিআরডি প্রতিমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট ভিডিও সংসদ
হামজ-শমিতের দুর্দান্ত গোলে দুই গোলে এগিয়ে বিরতিতে বাংলাদেশ
খেলা ট্রেন্ডিং

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক

নভেম্বর ১১, ২০২৬

প্রথমবার বাংলাদেশের অধিনায়ক হামজা, একাদশে তিন পরিবর্তন

নভেম্বর ১১, ২০২৬

মালদ্বীপকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ভারত

নভেম্বর ১১, ২০২৬

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

নভেম্বর ১১, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?