Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
মফস্বল

বরগুনায় ইউপি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ

বাংলাদেশ গ্লোবাল
বাংলাদেশ গ্লোবাল
Avatar photo
Byবাংলাদেশ গ্লোবাল
ঢাকা
Follow:
- ঢাকা
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬
শেয়ার
2 Min Read
শেয়ার

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বরগুনায় তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) আয়োজনে এবং বরগুনা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় গত ৯ থেকে ১১ নভেম্বর ২০২৬ পর্যন্ত ‘অফিস ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স’ অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটররা অংশ নেন।

১১ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের ‘সুবর্ণজয়ন্তী’ সম্মেলন কক্ষে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) উপপরিচালক মো. ওমর ফারুক পারভেজ। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) অনিমেষ বিশ্বাস।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রথম ও দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম, অফিস ব্যবস্থাপনা, আর্থিক শৃঙ্খলা, হিসাব সংরক্ষণ এবং নাগরিক সেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে ইউনিয়ন পরিষদের কার্যক্রম আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গতিশীল করতে প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক অফিস ব্যবস্থাপনা ও সঠিক আর্থিক হিসাব সংরক্ষণের মাধ্যমে জনগণের দোরগোড়ায় মানসম্মত সেবা পৌঁছে দেওয়া সম্ভব।

প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজ নিজ কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগ করে ইউনিয়ন পরিষদের সেবার মান আরও উন্নত করতে প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপ্তি ঘটে।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার
মফস্বল
টেকনাফের হোয়াইক্যংয়ে মিনা বাজার পশ্চিমপাড়া সড়কের নির্মাণকাজ উদ্বোধন
মফস্বল
অল ফিজিক্যাল এডুকেশন টিচার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটিতে সায়মা পারভীন
মফস্বল
গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে: খাদ্যমন্ত্রী
নগর ট্রেন্ডিং ফোকাস
খানসামায় শ্মশান ঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার
অন্যান্য মফস্বল
মালদ্বীপে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দোয়া ও আলোচনা সভা
প্রবাস রাজনীতি
দুই ঘন্টায় কোটি টাকার সবজি বিক্রি, তবুও লোকসানে কৃষক
ট্রেন্ডিং ফোকাস মফস্বল
পাবনায় পাঁচ ইটভাটায় যৌথ অভিযান ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
মফস্বল
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

পালংখালী সীমান্তে এক লাখ ইয়াবা উদ্ধার, মূল্য ৩ কোটি টাকা

নভেম্বর ১৪, ২০২৬

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

নভেম্বর ১৪, ২০২৬

পাবনায় ৩০ লাখ টাকা মূল্যের মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী বিতরণ

নভেম্বর ১৪, ২০২৬

তেঁতুলিয়ার স্বাস্থ্যকেন্দ্রে ১০ বছর ধরে একই কর্মকর্তা

নভেম্বর ১৪, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?