
কুষ্টিয়ার কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি ও রোটারিয়ান ড. মীর আনিসুজ্জামান (৮১) মালয়েশিয়ার কুয়ালালামপুরের গ্লেনইগলস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ ডিসেম্বর, শনিবার স্থানীয় সময় বিকেল ৪টা ৩৯ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গার্মেন্টস, শিপিং ও লজিস্টিকসসহ বহু খাতে সফল শিল্পপতি হিসেবে সুনাম কুড়ানো ড. আনিসুজ্জামান রোটারি ইন্টারন্যাশনালের পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর (পিডিজি) এবং ‘দাতো’ উপাধিতে ভূষিত ছিলেন। কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য এবং বিশেষ করে নিরাপদ পানির প্রকল্পে তাঁর আর্থিক সহায়তা বহু মানুষের জীবনমান উন্নত করেছে। তাঁর সহকর্মীরা তাঁকে “কুষ্টিয়ার গর্ব” বলে আখ্যায়িত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০:৩০ মিনিটে ঢাকা গুলশান কেন্দ্রীয় আজাদ মসজিদে প্রথম নামাজে জানাজা এবং বাদ এশা বটতৈল মীর আবু আব্দুল্লাহ হাইস্কুল প্রাঙ্গণে দ্বিতীয় জানাজার পর তাঁকে কুষ্টিয়া মীরবাড়ী পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।



