bangladesh Global Advbangladesh Global Adv

ধানের শীষের প্রার্থী মিল্টনের নেতৃত্বে ম্যারাথন উদ্বোধন

নির্বাচনী এলাকায় তারেক রহমানের বার্তা নিয়ে মিল্টন: ম্যারাথন কর্মসূচিতে মেধাভিত্তিক সমাজের প্রত্যয়

বাংলাদেশ গ্লোবাল
ঢাকা, বাংলাদেশ
বাংলাদেশ গ্লোবাল বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে নিবন্ধিত একটি বাংলা অনলাইন নিউজ পোর্টাল যা ইতিবাচক এবং গঠনমূলক সংবাদ প্রকাশে মনোযোগী। এটি কেবল দৈনিক খবর পরিবেশন করে...
- ঢাকা, বাংলাদেশ
1 Min Read

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে; ঢাকা-১৫ আসনের ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম মিল্টনেরর নেতৃত্বে এক উদ্দীপনাময় ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির মাধ্যমে তিনি তার নির্বাচনী এলাকায় জনসম্পৃক্ততা বাড়ান।

ধানের শীষের প্রার্থী মিল্টনের নেতৃত্বে ম্যারাথন উদ্বোধনঅনুষ্ঠানে তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, তারেক রহমান আগামীতে একটি বৈষম্যহীন ও মেধাভিত্তিক সমাজ নিশ্চিত করতে চান। মিল্টনকে সামনে রেখে এই নির্বাচনী এলাকায় তারেক রহমানের এই বার্তা বাস্তবায়নে কাজ করা হবে।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক জানান, প্রার্থী শফিকুল ইসলাম মিল্টনসহ সকল নেতাকর্মী ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার প্রত্যয়কে ধারণ করে কাজ করছেন। বিএনপি নেতারা মনে করেন, মিল্টন এই ধরনের কর্মসূচির মাধ্যমে তারেক রহমানের ভিশন তৃণমূল পর্যায়ে তুলে ধরে নির্বাচনী প্রস্তুতি জোরদার করছেন।

সংবাদটি শেয়ার করুন