bangladesh Global Advbangladesh Global Adv

ধানের শীষের পক্ষে আদমদীঘিতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ব্যাপক গণসংযোগ

উপজেলা ছাত্রদল সভাপতির নেতৃত্বে সারাদিন বিভিন্ন এলাকায় প্রচারণা

মো. সাগর খান
মো. সাগর খান
মো. সাগর খান
আদমদীঘি, বগুড়া প্রতিনিধি
মো. সাগর খান মফস্বলের এক নিবেদিতপ্রাণ সাংবাদিক। ২০০০ সাল থেকে তিনি বগুড়ার আদমদীঘি উপজেলার আনাচে-কানাচে পদচারণা করছেন। ২০০২ সালে বিএ পাশের পর মাঠের সাংবাদিকতাকে তিনি পেশা...
- আদমদীঘি, বগুড়া প্রতিনিধি
1 Min Read
এমপি নির্বাচনের প্রস্তুতি: আদমদীঘিতে বিএনপির অঙ্গসংগঠনগুলোর ব্যাপক প্রচারণা
এমপি নির্বাচনের প্রস্তুতি: আদমদীঘিতে বিএনপির অঙ্গসংগঠনগুলোর ব্যাপক প্রচারণা

ধানের শীষ প্রতীকের পক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল যৌথভাবে ব্যাপক গণসংযোগ করেছে। বৃহস্পতিবার সারাদিন উপজেলার বিভিন্ন এলাকায় এই প্রচারণা চালানো হয়।

উপজেলা ছাত্রদলের সভাপতি মহিবুল ইসলাম সাকিব ও স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানের নেতৃত্বে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় তারা ধানের শীষ প্রতীকের পক্ষে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করেন।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

গণসংযোগকালে প্রধানত তরুণ নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন সহ উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুল ইসলাম মিনহাজ।

এছাড়াও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক হোসেন এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী প্রচারণায় অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন