Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
মতামত

দূষণমুক্ত বাংলাদেশ: আমাদের করণীয়

বাংলাদেশ গ্লোবাল
বাংলাদেশ গ্লোবাল
Avatar photo
Byবাংলাদেশ গ্লোবাল
ঢাকা
Follow:
- ঢাকা
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬
শেয়ার
3 Min Read
শেয়ার

দূষণমুক্ত বাংলাদেশ: আমাদের করণীয়বর্তমানে বাংলাদেশ উন্নয়নের গুরুত্বপূর্ণ ধাপে অবস্থান করছে। শিল্পায়ন, নগরায়ন এবং প্রযুক্তিগত অগ্রগতির ফলে দেশের অর্থনীতি যেমন এগিযয়ে যাচ্ছে, তেমনি পরিবেশ দূষণের ঝুঁকিও বেড়ে যাচ্ছে। বায়ু, পানি ও মাটির দূষণ আমাদের জীবনযাত্রাকে ক্রমেই হুমকির মুখে ফেলছে। এই পরিস্থিতিতে আগামী প্রজন্মকে একটি সুস্থ ও বাসযোগ্য বাংলাদেশ উপহার দিতে হলে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরী হয়ে পড়েছে। প্রথমেই আমাদের যে বিষয়টিতে নজর দিতে হবে তা হলো জনসচেতনতা। মানুষ যদি পরিবেশ দূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন হয়, তবে তারা নিজেরাই অনেক ক্ষেত্রে দূষণ কমাতে ভূমিকা রাখতে পারবে। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিষয়ক শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। গণমাধ্যমেও এ বিষয়ে নিয়মিত প্রচারণা চালাতে হবে।

পরিবেশ দূষণ কমানোর জন্য শিল্পকারখানা নিয়ন্ত্রণ করতে হবে। অনেক কারখানা এখনো অপরিশোধিত বর্জ্য নদী বা খালে ফেলে, যা পানিদূষণের প্রধান কারণ। প্রতিটি শিল্পপ্রতিষ্ঠানে ইটিপি বাধ্যতামূলক করতে হবে এবং তার কার্যকারিতা নিয়মিত তদারকি করতে হবে। পরিবেশ দূষণ কমাতে হলে বায়ু দূষণ কমাতে হবে। বর্তমানে ঢাকাসহ বড় শহরগুলোতে বায়ুদূষণ মারাত্মক আকার ধারণ করেছে। পুরনো যানবাহন, ইটভাটা এবং নির্মাণকাজ থেকে সৃষ্ট ধুলাবালি এর প্রধান উৎস। পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহার, পুরনো যানবাহন অপসারণ এবং আধুনিক প্রযুক্তির ইটভাটা চালু করার মাধ্যমে বায়ু দূষণ কমাতে হবে।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

এছাড়া পরিবেশ দূষণ কমাতে হলে বৃক্ষরোপণের পরিমান বাড়াতে হবে। গাছপালা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ এবং বন উজাড় বন্ধ করতে হবে। শহরাঞ্চলে পার্ক, উন্মুক্ত স্থান এবং ছাদবাগান বাড়ানোর মাধ্যমে সবুজায়ন বৃদ্ধি করতে হবে। পরিবেশ দূষণ কমিয়ে আনতে হলে নবায়নযোগ্য জ্বালানির ব্যাবহার বাড়াতে হবে। সৌরশক্তি, বায়ুশক্তি এবং অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো গেলে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমবে, যা পরিবেশ দূষণ কমাতে সহায়ক হবে। সরকারি ও বেসরকারিভাবে এই খাতে বিনিয়োগ বাড়াতে হবে।

পরিবেশ দূষণ কমাতে পরিবেশ আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে। দূষণকারী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি নিয়মিত পরিবেশ পর্যবেক্ষণ এবং গবেষণা কার্যক্রম জোরদার করতে হবে। পরিশেষে বলা যায়, দূষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা। তবে আমরা যদি এখন থেকেই সম্মিলিতভাবে কাজ শুরু করি, তাহলে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, সুস্থ ও বাসযোগ্য দেশ রেখে যেতে পারব। সরকার, বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টাই পারে এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার
ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছাড়াল
স্বাস্থ্য ট্রেন্ডিং ফোকাস
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা
প্রবাস
সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক, কতটা রক্ষা পাবে কর্মীদের স্বার্থ?
অর্থনীতি প্রবাস
ক্ষমতার দম্ভে আমিত্বের অহংকারে অন্যকে ছোট করার বিকৃত আনন্দ!
মতামত
প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও পেনশন প্রদানের আহ্বান মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটির
প্রবাস
লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

ফ্যাসিবাদের অন্তিম ফুঁসফাস ও গণসচেতনতার দেয়াল: অপরাজেয় বাংলাদেশ

নভেম্বর ১২, ২০২৬

নার্সদের সংকট: দায়িত্ব বেশি, সুযোগ-সুবিধা কতটুকু?

নভেম্বর ১১, ২০২৬

নাগরিক অধিকার সুরক্ষাঃ জনআন্দোলনে রাজনৈতিক দলের দায়বদ্ধতা

নভেম্বর ৯, ২০২৬

বিশ্বকাপের মঞ্চ থেকে ফুটবল সাম্রাজ্যের স্বপ্ন—২০৩৮ লক্ষ্য যুক্তরাষ্ট্রের!

নভেম্বর ৮, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?