
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা গতকাল সোমবার (১৩ জুলাই) রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতী শামসুদ্দীন জিয়া সভায় সভাপতিত্ব করেন।
সভায় ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য প্রফেসর ড. মো. শামছুল আলম, প্রফেসর ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক ও ড. মো. নূরুল্লাহ এবং ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকের শরী’আহ পরিপালন ও সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

