Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
কূটনীতি

মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলাদেশ হাইকমিশনের বই উপহার

মো. আল আমিন
মো. আল আমিন
al-amin
Byমো. আল আমিন
মালে, মালদ্বীপ
মালদ্বীপে কর্মরত প্রবাসী সাংবাদিক মো. আল আমিনের বাড়ি কুমিল্লার দেবিদ্বারে। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী। বর্তমানে তিনি ‘বাংলাদেশ গ্লোবাল’-এ মালদ্বীপ প্রতিনিধি হিসেবে নিয়মিত সংবাদ...
Follow:
- মালে, মালদ্বীপ
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬
শেয়ার
2 Min Read
শেয়ার

দুই দেশের শিক্ষা ও গবেষণা সহযোগিতা এগিয়ে নেওয়ার তাগিদ মালদ্বীপে নিযুক্ত রাষ্ট্রদূতেরবাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার শিক্ষা, গবেষণা এবং জ্ঞানভিত্তিক সহযোগিতাকে আরও এগিয়ে নিতে মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটি (এমএনইউ)-তে এক বিশেষ বই উপহার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম রচিত “Power of Bonding and Non-Western Soft Power Strategy” গ্রন্থটি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আইশাত শেহেনাজ আদম আনুষ্ঠানিকভাবে বইটি গ্রহণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, প্রধান গ্রন্থাগারিক, শিক্ষক, গবেষক, বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ এবং মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

বাংলাদেশ-মালদ্বীপ একাডেমিক সম্পর্ক আরও জোরদারের আশাবাদঅনুষ্ঠানে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বলেন, “একটি বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার কেবল বইয়ের সংগ্রহশালা নয়; এটি জ্ঞান, গবেষণা, উদ্ভাবন এবং বুদ্ধিবৃত্তিক বিকাশের প্রাণকেন্দ্র। আশা করি, আমার এই গ্রন্থটি আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, সফট পাওয়ার এবং সমসাময়িক বৈশ্বিক প্রেক্ষাপটে ছোট ও মধ্যম আকারের রাষ্ট্রগুলোর ভূমিকা নিয়ে গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

হাইকমিশনার আরও বলেন, মালদ্বীপে কর্মরত বৃহৎ বাংলাদেশি কমিউনিটি, শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য, পর্যটন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও মানবসম্পদ উন্নয়ন দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করে তুলেছে। এ সময় তিনি ভবিষ্যতে দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, একাডেমিক সেমিনার এবং স্কলারশিপ প্রোগ্রাম চালুর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ব্লু ইকোনমি, সামুদ্রিক বিজ্ঞান, প্রযুক্তি ও জনস্বাস্থ্যের মতো খাতে যৌথভাবে কাজ করার আহ্বান জানান।

সমাপনী বক্তব্যে উপাচার্য ড. আইশাত শেহেনাজ আদম বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করে বলেন, এই গ্রন্থটি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের জন্য একটি মূল্যবান সংযোজন এবং এটি শিক্ষার্থী ও গবেষকদের জন্য রেফারেন্স হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তিনি বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ একাডেমিক অংশীদারিত্ব গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার
ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছাড়াল
স্বাস্থ্য ট্রেন্ডিং ফোকাস
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা
প্রবাস
সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক, কতটা রক্ষা পাবে কর্মীদের স্বার্থ?
অর্থনীতি প্রবাস
ক্ষমতার দম্ভে আমিত্বের অহংকারে অন্যকে ছোট করার বিকৃত আনন্দ!
মতামত
প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও পেনশন প্রদানের আহ্বান মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটির
প্রবাস
লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী, বৈঠক করবেন উজবেক ও চীনা নেতাদের সঙ্গে

নভেম্বর ১১, ২০২৬

এরদোগানের সাথে বৈঠক: রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

নভেম্বর ১১, ২০২৬

কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

নভেম্বর ১০, ২০২৬

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নভেম্বর ৭, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?