বিশ্বকাপের পুরো টুর্নামেন্টজুড়ে লিওনেল মেসি বল পায়ে ছিলেন দারুণ ছন্দে। কিন্তু তাঁর জাদুকরী পারফরম্যান্সে মন গলেনি ফিফার। ফলে এবারের আসরে গোল্ডেন বল থেকে বঞ্চিত হয়েছেন এ তারকা ফুটবলার। যা মোটেও ভালোভাবে নিচ্ছেন না তাঁর ভক্তরা। এমনকি অন্য দলের সমর্থকরাও ফিফার বিতর্কিত সিদ্ধান্ত কোনোভাবে মেনে নিতে পারছে সম্প্রতি সামাজিক মাধ্যমে রোনালদো ভক্ত ছোটপর্দার অভিনেতা আরশ খান দাবি করেছেন, ফিফার সিদ্ধান্ত পুরোপুরি ভুল। কেননা মেসি গোল্ডেন বল পাওয়ার যোগ্য ছিলেন।
মঙ্গলবারের (২১ জুলাই) পোস্টে এই অভিনেতা জানান, পর্তুগাল বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর সিআরসেভেন-ভক্ত হিসেবে নিজের ভেতরে জমে থাকা কষ্টের কথা প্রকাশ করে আরশ খান লিখেছেন, ‘বাংলাদেশি হিসেবে এটা স্বাভাবিক একটা বিষয়, তবুও অনেক কষ্ট হচ্ছে। কয়েক দিন চুপচাপ ছিলাম, কিন্তু আরাম পাচ্ছি না। আমি ক্রিস্টিয়ানো রোনালদোর অনেক বড় ভক্ত।’
তিনি যোগ করেন, ‘পর্তুগাল যখন বাদ পড়ে গেল, তখন মনে হয়েছিল পৃথিবীর সব বড় দলগুলো টুর্নামেন্ট থেকে বাদ পড়ুক! সবার আগে মেসি বাদ পড়ুক।’
তবে ব্যক্তিগত পছন্দ-অপছন্দের বাইরে গিয়ে মেসিবন্দনায় মেতেছেন আরশ। মেসির খেলায় মুগ্ধতা প্রকাশ করে তিনি লেখেন, ‘সত্য বলতে, এবার মেসির পারফরম্যান্স পুরো টুর্নামেন্টে রোনালদোর থেকে অনেক ভালো ছিল। মেসি গোল্ডেন বল ডিজার্ভ করে। ফিফার সিদ্ধান্ত ভুল।

