Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
শিক্ষা

‘প্রশিক্ষিত শিক্ষকরাই দক্ষতাভিত্তিক শিক্ষাব্যবস্থার মূল কারিগর’

বাংলাদেশ গ্লোবাল
বাংলাদেশ গ্লোবাল
Avatar photo
Byবাংলাদেশ গ্লোবাল
ঢাকা
Follow:
- ঢাকা
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬
শেয়ার
3 Min Read
শেয়ার

abcdদক্ষতাভিত্তিক ও জ্ঞানভিত্তিক উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রশিক্ষিত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, জাতীয় অগ্রাধিকার এবং বৈশ্বিক উচ্চশিক্ষা ব্যবস্থার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকদের ভূমিকা আগের যেকোনো সময়ের তুলনায় আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।রোববার (২৬ জুলাই) সাভারের ব্র্যাক সিডিএমে সিনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় জাতীয় প্রশিক্ষকদের জন্য আয়োজিত ‘ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি)’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন বলেন, বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দায়িত্ব শুধু পাঠদান ও গবেষণার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রাতিষ্ঠানিক নেতৃত্ব, সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষার গুণগত মান নিশ্চিত করা, পাঠ্যক্রমে উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বিশ্ববিদ্যালয় ও সমাজের মধ্যে কার্যকর সংযোগ গড়ে তোলার ক্ষেত্রেও তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি বলেন, উচ্চশিক্ষা খাতে একাডেমিক নেতৃত্ব, শিক্ষাদানের উৎকর্ষ, গবেষণা, উদ্ভাবন এবং গুণগত মান নিশ্চিত করতে একটি টেকসই জাতীয় শিক্ষক উন্নয়ন ব্যবস্থা গড়ে তোলা সময়ের দাবি। এই কর্মসূচি কেবল পেশাগত উন্নয়নমূলক প্রশিক্ষণ নয়, বরং দেশের উচ্চশিক্ষা খাতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং একাডেমিক নেতৃত্ব বিকাশের একটি দীর্ঘমেয়াদি উদ্যোগ।আবদুল্লাহ আল-মামুন বলেন, অতীতে উচ্চশিক্ষা খাতে অবকাঠামো উন্নয়নে তুলনামূলক বেশি গুরুত্ব দেওয়া হলেও বর্তমান সরকার দক্ষতাভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলাকে অগ্রাধিকার দিচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে ইউজিসির তত্ত্বাবধানে ‘হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সফট স্কিল ও পেশাগত দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিনি প্রকল্পের অর্থের যথাযথ ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করারও আহ্বান জানান।তিনি আরও বলেন, দেশের উচ্চশিক্ষার ভিত্তিকে আরও শক্তিশালী করতে ইউজিসি দৃঢ়প্রতিজ্ঞ। এ ধরনের উদ্যোগ উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল, উদ্ভাবনমুখী, আন্তর্জাতিকভাবে সংযুক্ত এবং জাতীয় উন্নয়নের চাহিদা পূরণে অধিক সক্ষম করে তুলবে।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

অনুষ্ঠানে ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমির (ইউটিটিএ) ডিন অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম স্বাগত বক্তব্য দেন। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর মারিয়া রহমান উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন এবং ভবিষ্যৎ একাডেমিক নেতৃত্ব গড়ে তুলতে আন্তর্জাতিক অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন। অ্যাডভান্স এইচই-এর লিড কনসালট্যান্ট অধ্যাপক বেন ব্রাবন প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক পরিচিতি উপস্থাপন করেন।

ইউজিসি জানায়, প্রথম পর্যায়ে ১৫ জন মাস্টার ট্রেইনার তৈরির পর দ্বিতীয় পর্যায়ের টিওটি কর্মসূচিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত ২০ জন জাতীয় প্রশিক্ষক অংশ নিচ্ছেন। বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়নাধীন হিট প্রকল্পের আওতায় আগামী তিন বছরে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২ হাজার ৫০০ জন নবীন শিক্ষক এবং ২ হাজার ৫০০ জন জ্যেষ্ঠ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার
ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছাড়াল
স্বাস্থ্য ট্রেন্ডিং ফোকাস
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা
প্রবাস
সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক, কতটা রক্ষা পাবে কর্মীদের স্বার্থ?
অর্থনীতি প্রবাস
ক্ষমতার দম্ভে আমিত্বের অহংকারে অন্যকে ছোট করার বিকৃত আনন্দ!
মতামত
প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও পেনশন প্রদানের আহ্বান মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটির
প্রবাস
লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

স্কুলে ভর্তি ২০২৭: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

নভেম্বর ১১, ২০২৬

২০২৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে ৭০ দিনের ছুটি, দেখে নিন পূর্ণ তালিকা

নভেম্বর ১০, ২০২৬

মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন

নভেম্বর ৯, ২০২৬

১৫ শিক্ষার্থীর চুল কাটলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা

নভেম্বর ৮, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?