Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
ধর্মীয়

কেয়ামতের আগে ফিলিস্তিন কেমন হবে? নবীজির সেই ৭ ভবিষ্যদ্বাণী

বাংলাদেশ গ্লোবাল
বাংলাদেশ গ্লোবাল
Avatar photo
Byবাংলাদেশ গ্লোবাল
ঢাকা
Follow:
- ঢাকা
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬
শেয়ার
4 Min Read
শেয়ার

filistinফিলিস্তিন নবী-রাসুলদের স্মৃতিবিজড়িত এক পবিত্র ও বরকতময় অঞ্চল। বিশেষ করে বায়তুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। ইসলামি ঐতিহ্যে ফিলিস্তিন বৃহত্তর শাম অঞ্চলের অন্তর্ভুক্ত। ঐতিহাসিকভাবে শাম বলতে বর্তমান সিরিয়া, জর্ডান, লেবানন ও ফিলিস্তিন অঞ্চলকে বোঝানো হয়। কোরআনে এই অঞ্চলের বরকতের কথা উল্লেখ করা হয়েছে।আল্লাহ তাআলা বলেন, ‘পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তাঁর বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার চারপাশকে আমি বরকতময় করেছি।’ (সুরা বনি ইসরাইল: ১)ফিলিস্তিন ও শাম অঞ্চল সম্পর্কে রাসুলুল্লাহ (স.)-এর বেশ কিছু গুরুত্বপূর্ণ বর্ণনা রয়েছে। সহিহ ও গ্রহণযোগ্য হাদিসের আলোকে আলোচিত ৭টি বিষয় তুলে ধরা হলো-

১. বায়তুল মুকাদ্দাসে থাকবে সত্যের ওপর প্রতিষ্ঠিত দল

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

রাসুলুল্লাহ (স.) বলেছেন, তাঁর উম্মতের একটি দল সবসময় সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকবে। বিরোধীরা তাদের ক্ষতি করতে পারবে না।আবু উমামা (রা.) থেকে বর্ণিত, সাহাবিরা জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রাসুল! তারা কোথায় থাকবে?’ তিনি (স.) বললেন, ‘তারা বায়তুল মুকাদ্দাস ও তার আশপাশে থাকবে।’ (মুসনাদে আহমদ: ২২৩২০)

২. শাম অঞ্চলে বিশেষ হিজরতের ইঙ্গিত

রাসুলুল্লাহ (স.) শাম অঞ্চল সম্পর্কে ভবিষ্যতে একটি বিশেষ হিজরতের কথা উল্লেখ করেছেন।আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘হিজরতের পর আরেকটি হিজরত সংঘটিত হবে। তখন উত্তম মানুষ হবে তারা, যারা ইবরাহিম (আ.)-এর হিজরতভূমিতে অবস্থান করবে।’ (সুনানে আবু দাউদ: ২৪৮২)

৩. মহাযুদ্ধের সময় মুসলমানদের অবস্থানস্থল

শাম অঞ্চল নিয়ে বর্ণিত একটি হাদিসে মহাযুদ্ধের সময় মুসলমানদের অবস্থানস্থলের কথা এসেছে।আবু দারদা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘মহাযুদ্ধের সময় মুসলিমদের অবস্থানস্থল হবে গোতা। এটি দামেস্কের পাশে অবস্থিত।’ (সুনানে আবু দাউদ: ৪২৯৮)

৪. বায়তুল মুকাদ্দাস বিজয় কেয়ামতের একটি নিদর্শন

আউফ ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) কেয়ামতের আগের কয়েকটি নিদর্শনের কথা উল্লেখ করেন। এর মধ্যে ছিল তাঁর ইন্তেকাল, বায়তুল মুকাদ্দাস বিজয়, মহামারি, সম্পদের প্রাচুর্য, বড় ধরনের ফিতনা এবং রোমকদের সঙ্গে যুদ্ধ। (সহিহ বুখারি: ৩১৭৬)

৫. শেষ জামানার বড় সংঘাতের একটি বর্ণনা

ফিলিস্তিন ও বায়তুল মুকাদ্দাসকে ঘিরে শেষ জামানার বিভিন্ন ঘটনার আলোচনা হাদিসের গ্রন্থগুলোতে এসেছে। এর মধ্যে কেয়ামতের পূর্ববর্তী একটি বড় সংঘাতের কথাও উল্লেখ রয়েছে।আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘কেয়ামত সংঘটিত হবে না, যতক্ষণ না মুসলমানরা ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে। তখন ইহুদিরা পাথর ও গাছের আড়ালে আত্মগোপন করবে…।’ (সহিহ মুসলিম: ৭০৭৫)

এই হাদিসে যুদ্ধের নির্দিষ্ট স্থান উল্লেখ করা হয়নি। তবে কেয়ামতের আলামত, বায়তুল মুকাদ্দাস ও শাম অঞ্চল সম্পর্কিত অন্যান্য বর্ণনার আলোচনায় আলেমরা এ বিষয়টি উল্লেখ করে থাকেন। এর প্রকৃত সময়, স্থান ও বিস্তারিত ব্যাখ্যা আল্লাহ তাআলাই সর্বাধিক ভালো জানেন।

৬. ঈসা (আ.)-এর অবতরণ ও দাজ্জালের পরিণতি

ইসলামি আকিদা অনুযায়ী, কেয়ামতের আগে ঈসা (আ.) পৃথিবীতে অবতরণ করবেন এবং দাজ্জালের ফিতনার অবসান ঘটাবেন।নাওয়াস ইবনে সামআন (রা.) থেকে বর্ণিত দীর্ঘ হাদিসে এসেছে, ঈসা (আ.) দামেস্কের পূর্ব দিকের সাদা মিনারের কাছে অবতরণ করবেন এবং পরে লুদ নামক স্থানে দাজ্জালকে হত্যা করবেন। (সহিহ মুসলিম: ২৯৩৭)

৭. বায়তুল মুকাদ্দাস হবে হাশরের ভূমি

বায়তুল মুকাদ্দাস মুসলমানদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি পবিত্র স্থান। হাদিসে কেয়ামতের দিন মানুষের সমবেত হওয়া ও পুনরুত্থানের সঙ্গে এই ভূমির বিশেষ সম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে।মায়মুনা (রা.) থেকে বর্ণিত, তিনি রাসুলুল্লাহ (স.)-কে বায়তুল মুকাদ্দাস সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘এটি হাশরের ভূমি এবং পুনরুত্থানের স্থান।’ এরপর তিনি সেখানে নামাজ আদায়ের ফজিলত ও বায়তুল মুকাদ্দাসের জন্য সহযোগিতা পাঠানোর কথা উল্লেখ করেন। (মুসনাদে আহমদ: ২৭৬২৬) এই বর্ণনার কারণে বায়তুল মুকাদ্দাস মুসলমানদের কাছে শুধু ইতিহাসের অংশ নয়, আধ্যাত্মিক মর্যাদাসম্পন্ন একটি বরকতময় ভূমি হিসেবেও বিবেচিত।ফিলিস্তিন ও বায়তুল মুকাদ্দাস সম্পর্কে বর্ণিত এসব হাদিস মুসলমানদের কাছে যুগ যুগ ধরে ঈমানি চিন্তা ও আলোচনার বিষয় হয়ে আছে। শাম অঞ্চলের জন্য রাসুলুল্লাহ (স.) বরকতের দোয়া করেছেন। ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) দোয়া করেন, ‘হে আল্লাহ! আমাদের শাম দেশে বরকত দান করুন। হে আল্লাহ! আমাদের ইয়েমেনে বরকত দান করুন।’ (সহিহ বুখারি: ১০৩৭)

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার
ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছাড়াল
স্বাস্থ্য ট্রেন্ডিং ফোকাস
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা
প্রবাস
সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক, কতটা রক্ষা পাবে কর্মীদের স্বার্থ?
অর্থনীতি প্রবাস
ক্ষমতার দম্ভে আমিত্বের অহংকারে অন্যকে ছোট করার বিকৃত আনন্দ!
মতামত
প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও পেনশন প্রদানের আহ্বান মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটির
প্রবাস
লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

সাভারে শ্যামা পূজা ও শুভ দীপাবলি উদযাপন

নভেম্বর ৮, ২০২৬

সাভারে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

অক্টোবর ২১, ২০২৬

বিদায়ের সুর আর সিঁদুর খেলায় মাতোয়ারা নওগাঁর নারীরা

অক্টোবর ২১, ২০২৬

আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গাপূজা

অক্টোবর ২১, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?