Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
আইন ও বিচার

তথ্য গোপন করে নতুন মামলা: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

বাংলাদেশ গ্লোবাল
বাংলাদেশ গ্লোবাল
Avatar photo
Byবাংলাদেশ গ্লোবাল
ঢাকা
Follow:
- ঢাকা
প্রকাশিত: জুলাই ২৯, ২০২৬
শেয়ার
3 Min Read
শেয়ার

high courtউচ্চ আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় তথ্য গোপন করে নতুন করে মামলা করায় জিপিএইচ ইস্পাত লিমিটেডকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। জরিমানার এই অর্থ ২০২৪ সালের জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসায় ব্যয়ের নির্দেশ দেওয়া হয়েছে।আগামী এক মাসের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে এই অর্থ জমা দিতে বলা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মাহমুদ হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। শুনানিতে তিনি জিপিএইচ ইস্পাতের বিরুদ্ধে আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগ তোলেন। জিপিএইচ ইস্পাতের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ হোসেন।আদেশের বিষয়ে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, “আমরা চেষ্টা করছি মানুষ যেন ন্যায়বিচারের জন্য স্বচ্ছ হাতে (ক্লিন হ্যান্ড) আদালতে আসেন। কিন্তু কিছু ব্যক্তি তাদের এই স্বচ্ছতার ঘাটতি কাটিয়ে উঠতে পারছেন না। জিপিএইচ ইস্পাত ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও সিআইবি রিপোর্টে নাম না দেখানোর জন্য এর আগে হাইকোর্টে রিট করেছিল। সেখানে তারা স্থগিতাদেশ নিলেও পরে চেম্বার জজ আদালত তা স্থগিত করে দেন।”

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

তিনি আরও বলেন, “এতকিছুর পরেও তারা বিষয়টি গোপন করে নিম্ন আদালতে গিয়ে ইনজাংশন (নিষেধাজ্ঞা) চায়। সেখানে ব্যর্থ হয়ে পুনরায় হাইকোর্টের একটি বেঞ্চে এসে আবেদন করে। ২৯টি ব্যাংকের প্রায় ২১০০ কোটি টাকার ঋণ সংক্রান্ত বিষয়ে আদালতের কাছে তথ্য গোপন করা সম্পূর্ণভাবে প্রতারণার শামিল।”রুহুল কুদ্দুস কাজল জানান, জিপিএইচ ইস্পাতের পক্ষে নিয়োজিত আইনজীবীরা এ বিষয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। আইনজীবীদের দাবি ছিল, তাদের মক্কেল আগের মামলার বিষয়ে তাদের অন্ধকারে রেখেছিলেন।

আদালত জিপিএইচ ইস্পাতের আবেদনটি খারিজ করে দিয়ে ৫ কোটি টাকা জরিমানার আদেশ দেন।

রাষ্ট্রের সর্বোচ্চ এ আইন কর্মকর্তা বলেন, ‘আমি আদালতে আবেদন করেছিলাম যেন এই অসাধু আচরণের জন্য একটি দৃষ্টান্তমূলক দণ্ড দেওয়া হয়। আদালত আমাদের আবেদন গ্রহণ করেছেন। জরিমানার এই টাকা জুলাই গণআন্দোলনে আহত শিক্ষার্থী ও নাগরিকদের উন্নত চিকিৎসার জন্য ব্যয় করা হবে। রেজিস্ট্রার জেনারেল প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে এই অর্থ ব্যয়ের প্রক্রিয়া নির্ধারণ করবেন।’আদালত সূত্রে জানা গেছে, জিপিএইচ ইস্পাতের কয়েকশ কোটি টাকার ঋণের তথ্য গোপনের বিষয়টি অ্যাটর্নি জেনারেলের নজরে আসার পর তিনি সশরীরে উপস্থিত হয়ে শুনানিতে অংশ নেন।

সংশ্লিষ্টরা বলছেন, প্রভাবশালী কোম্পানিগুলো যেভাবে অর্থবিত্তের প্রভাবে আইনি প্রক্রিয়াকে প্রভাবিত করতে চায়, এই রায় তাদের জন্য একটি কড়া বার্তা। এই আদেশকে বিচার অঙ্গনের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। তাদের মতে, এটি যেমন অসাধু মামলাকারীদের নিরুৎসাহিত করবে, তেমনি আন্দোলনে আহতদের চিকিৎসায় বড় ধরনের সহায়তা হিসেবে কাজ করবে।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার
ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছাড়াল
স্বাস্থ্য ট্রেন্ডিং ফোকাস
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা
প্রবাস
সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক, কতটা রক্ষা পাবে কর্মীদের স্বার্থ?
অর্থনীতি প্রবাস
ক্ষমতার দম্ভে আমিত্বের অহংকারে অন্যকে ছোট করার বিকৃত আনন্দ!
মতামত
প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও পেনশন প্রদানের আহ্বান মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটির
প্রবাস
লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অনধিকার প্রবেশ, যুবকের ৬ মাসের কারাদণ্ড

নভেম্বর ১০, ২০২৬

রোহিঙ্গা গণহত্যা মামলায় ১৯ নভেম্বর ঐতিহাসিক রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত

নভেম্বর ১০, ২০২৬

এসআরবির মহাপরিচালকের দায়িত্ব নিলেন ফারুক আহমেদ

নভেম্বর ৯, ২০২৬

টেকনাফে মালয়েশিয়ায় পাচারের প্রাক্কালে ৯ জনকে উদ্ধার করল বিজিবি

নভেম্বর ৮, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?