Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
বিনোদন

মিমি চক্রবর্তীর নামে ভিডিও ভাইরাল!

বাংলাদেশ গ্লোবাল
বাংলাদেশ গ্লোবাল
Avatar photo
Byবাংলাদেশ গ্লোবাল
ঢাকা
Follow:
- ঢাকা
প্রকাশিত: আগস্ট ২, ২০২৬
শেয়ার
3 Min Read
শেয়ার

Mimiসামাজিক মাধ্যমে প্রচারণা সহজ করে দিলেও বিড়ম্বনাও কম দেয় না তারকাদের। মাঝে মাঝে তা মাত্রা ছাড়ায়। হয় ক্ষোভের কারণ। এরকম অভিজ্ঞতা হলো মিমি চক্রবর্তীর। সম্প্রতি তার নামে এক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, এক নারীকে গণধোলাই দিয়ে থানায় দেওয়া হচ্ছে। যাকে মিমি দাবি করা হয়েছে পোস্টে। বিষয়টিকে ভুয়া দাবি করে মুখ খুললেন অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে,নিজের নামে ভিডিও ভাইরাল হতেই মেজাজ সপ্তমে মিমির। ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। নিজের অ্যাকাউন্টে দিয়েছেন দীর্ঘ এক পোস্ট।

যেখানে শুরুতেই মিমি লেখেন, ‘আজক আমাকে ঘিরে একটি ফেক ভিডিও নজরে এসেছে। সমাজ মাধ‍্যমে অন‍্য একটা ভিডিও এবং একটি খবর মিলিয়ে পোস্ট করা হয়েছে, যেটা সম্পূর্ণ ফেক। এটা যাঁরা করছেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব‍্যবস্থা নিতে আমি বাধ‍্য হব।’ভিডিওটি পোস্ট করেছেন একজন নারী। তার ওপর চটে লাল নায়িকা। লেখেন, ‘যিনি একজন নারী হয়ে এটা পোস্ট করেছেন, তাঁকে বলি, আপনার লজ্জা হওয়া উচিত। আপনি একজন নারী হয়ে অন‍্য একজন নারীর মার খাওয়া সেলিব্রেট করতে পারেন কীভাবে! বাকিরাই বা কত ছোট মনের হলে, এরকম করতে পারেন? নারীদের সম্মান করেন না যাঁরা, তাঁদের লজ্জা হওয়া উচিত।’

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

সংবাদমাধ্যমের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে অভিনেত্রী লেখেন, ‘এই প্রসঙ্গে ফেক নিউজ করার জন‍্য আইনি নোটিশ ইতিমধ‍্যেই পাঠানো হয়েছে একজনকে। বাকিদেরও পাঠানো হবে। কিছুদিন আগে একজন পলিটিশিয়ানের সঙ্গে আমার নাম জড়িয়ে একটা ফেক ভিডিও সমাজ মাধ‍্যমে ভাইরাল হয়। এগুলো যাঁরা করছেন, তাঁরা অত‍্যন্ত অন‍্যায় করছেন। আপনারা আমার নাম নিয়ে সমাজ মাধ‍্যমে ভাইরাল হতে চাইছেন আশা করি।’

এরপর মিমি লেখেন, ‘ভিডিওগুলো যারা দেখছেন, তাঁদের সবাইকে আমার অনুরোধ— বিশ্বাস করার আগে একটু ভাবুন, আর শেয়ার করার আগে ভালো করে যাচাই করে নিন। ভুয়া জিনিস শেয়ার করলেই ওগুলো আরও ছড়ায় আর যারা এই ভুল তথ্য ছড়িয়ে ফায়দা লোটে, তাদের উৎসাহ বাড়ে।’সবশেষে এ নরম কোমল সুন্দরীর কঠোর হুঁশিয়ারি, যারা এই কাজগুলো করছেন, ‘ তাঁদের বলছি—আমার এই চুপ থাকাকে কিন্তু দুর্বলতা ভেবে ভুল করবেন না। এ নিয়ে আইনি পদক্ষেপ করা শুরু হয়ে গেছে। এই মানহানিকর জিনিসগুলো যারা বানিয়েছে, আপলোড করেছে বা ছড়াচ্ছে—সবাইকে আইনের মুখোমুখি হতে হবে।’

মিমকে সবশেষ দেখা গেছে ওয়েব কনটেন্ট ‘কুইনে’। এটি মুক্তি পায় হইচইয়ে। মিমিকে দেখা গেছে মীরা চরিত্রে। আরও অভিনয় করেছেন জয়দীপ মুখোপাধ্যায়, পায়েল দে, অর্ণ মুখোপাধ্যায়, দুর্বার শর্মা।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার
ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছাড়াল
স্বাস্থ্য ট্রেন্ডিং ফোকাস
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা
প্রবাস
সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক, কতটা রক্ষা পাবে কর্মীদের স্বার্থ?
অর্থনীতি প্রবাস
ক্ষমতার দম্ভে আমিত্বের অহংকারে অন্যকে ছোট করার বিকৃত আনন্দ!
মতামত
প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও পেনশন প্রদানের আহ্বান মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটির
প্রবাস
লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

ধর্ম মেনে নয়, যেভাবে বিয়ে করেছেন আসাদ নূর ও পারশা

নভেম্বর ১০, ২০২৬

আসাদ নূরকেই বিয়ে করেছেন পারশা, জানালেন গোপন রাখার কারণ

নভেম্বর ১০, ২০২৬

নতুন সম্পর্কের কথা স্পষ্ট করলেন সাবিলা নূর!

নভেম্বর ৭, ২০২৬

জন্মদিনে মান্নাতের ব্যালকনিতে শাহরুখ, উচ্ছ্বসিত ভক্তরা

নভেম্বর ৩, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?