
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে জিসাসের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি নাহিদ গুলনাহার ইভা।
সমাবেশে বক্তব্য দেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম, ঢাকা মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আলতাফ মোল্লা, জিসাসের সহসভাপতি আরমান হোসেন, সাধারণ সম্পাদক খ ম জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর রশীদ শাইন, দপ্তর সম্পাদক সিয়াম পাটোয়ারীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ ছাড়া বগুড়া জেলা সভাপতি আনোয়ার হোসেন আপেল, সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, মহানগর সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাবু, রাজশাহী জেলা সভাপতি ফিরোজ এবং শাজাহানপুর সভাপতি জহুরুল ইসলাম খোকনসহ বিভিন্ন শাখার নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা এবং দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
সমাবেশে জিসাসের কেন্দ্রীয় কমিটি ছাড়াও বিভিন্ন জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা অংশ নেন।

