Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
জাতীয়ট্রেন্ডিং

দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তাজমিন

বাংলাদেশ গ্লোবাল
বাংলাদেশ গ্লোবাল
Avatar photo
Byবাংলাদেশ গ্লোবাল
ঢাকা
Follow:
- ঢাকা
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৬
শেয়ার
4 Min Read
শেয়ার

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া স্কুলছাত্রী তাজমিনের (১৫) মরদেহ যশোরে দাফন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাদার কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

এর আগে গভীর রাতে তাজমিনের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েন তার বাবা-মা।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাজমিনের বাবা কুমিল্লা শহরের একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। বাবার চাকরির সুবাদে পরিবারের সঙ্গে কুমিল্লায় থাকত সে। সেখানে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ত তাজমিন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোরের ছাতিয়ানতলায় তাজমিনের গ্রামের বাড়িতে গিয়ে শোকাহত স্বজনদের দেখা যায়। মেয়েকে হারিয়ে ভেঙে পড়েছেন তার মা। স্থানীয় সাংবাদিকরা ছবি তুলতে গেলে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘কী হবে এসব ছবি তুলে! আমার কলিজার পাখিটা যখন চলে গেছে; এখন আর কিছু বলব না।’

কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, গত বৃহস্পতিবার বিকেলে মেয়ের সঙ্গে সর্বশেষ কথা হয়েছিল। তখন তাজমিন জানিয়েছিল, সে এক বান্ধবীর সঙ্গে রয়েছে এবং বান্ধবীর বাড়িতে আছে। ওই বান্ধবীর নাম ও তার বাবা-মায়ের পরিচয় জানতে চাইলেও মেয়ে কিছু জানায়নি বলে দাবি করেন তিনি।

তাজমিনের মা ওই বান্ধবীকে ঘিরে সন্দেহ প্রকাশ করেন। তার দাবি, ওই বান্ধবীর বিষয়ে খোঁজ নিলে হত্যার রহস্য উদ্‌ঘাটনে অগ্রগতি হতে পারে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তাজমিনের বাবা জানান, গত ৪ অক্টোবর বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল তার মেয়ে। এরপর বিভিন্ন সময়ে ফোনে যোগাযোগ করা হলে সে বান্ধবীর বাসায় থাকার কথা জানায়।

তিনি বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক পৌনে ২টার দিকে মেয়ে তাকে মেসেজ ও লাইভ লোকেশন পাঠায়। মেসেজে তাকে গিয়ে নিয়ে আসতে বলে তাজমিন। তবে তখন ঘুমিয়ে থাকায় তিনি মেসেজটি দেখতে পাননি। সকালে উঠে মেসেজ দেখার পর লাইভ লোকেশনে গিয়ে মেয়ের মরদেহ উদ্ধারের দৃশ্য দেখতে পান বলে জানান তিনি।

এ ঘটনায় কারও বিরুদ্ধে এখনই অভিযোগ করতে চান না জানিয়ে তাজমিনের বাবা বলেন, মেয়ের সঙ্গে কী ঘটেছিল এবং কারা তাকে হত্যা করেছে, তা জানতে চান তিনি। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করার দাবি জানান তিনি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ৪ অক্টোবর বাড়ি থেকে বের হওয়ার পরও পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছিল তাজমিন। একপর্যায়ে সে কক্সবাজারে যায়। বুধবার দুপুরের পর সেখান থেকে বাসে কুমিল্লার উদ্দেশে রওনা দেয়। রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লার পদুয়ার বাজারে নূরজাহান হোটেলের সামনে বাস থেকে নামে সে।

এরপর কীভাবে তাজমিন লালমাইয়ের জগতপুর এলাকার ধানক্ষেতে পৌঁছায়, তা তদন্ত করছে পুলিশ।

কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস জানান, নূরজাহান হোটেল থেকে ঘটনাস্থল পর্যন্ত বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশাটির বিষয়েও তদন্ত করা হচ্ছে।

কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান গণমাধ্যমকে জানান, তাজমিনের গলায় গামছা প্যাঁচানো ছিল। ঘটনাস্থলের অন্তত চার থেকে পাঁচটি ধানক্ষেতে দৌড়াদৌড়ি ও ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গেছে। এসব আলামত থেকে ধারণা করা হচ্ছে, জীবন বাঁচাতে পালানোর চেষ্টা করেছিল কিশোরীটি।

এ ঘটনায় তাজমিনের বাবা লালমাই থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন। শুক্রবার সকালে চট্টগ্রাম নগরী থেকে সুমন নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালককে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরার কথা রয়েছে।

স্থানীয়রা জানান, তাজমিন পরিবারের একমাত্র সন্তান ছিল। সে মেধাবী শিক্ষার্থী ছিল বলেও জানান তারা। বিভিন্ন ছুটিতে বাবা-মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে বেড়াতে আসত সে। এই হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
ট্যাগকুমিল্লায় স্কুলছাত্রীকুমিল্লায় স্কুলছাত্রী হত্যাতাজমিন হত্যাযশোরলালমাইস্কুলছাত্রী হত্যাহত্যা মামলা
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার
ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছাড়াল
স্বাস্থ্য ট্রেন্ডিং ফোকাস
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা
প্রবাস
সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক, কতটা রক্ষা পাবে কর্মীদের স্বার্থ?
অর্থনীতি প্রবাস
ক্ষমতার দম্ভে আমিত্বের অহংকারে অন্যকে ছোট করার বিকৃত আনন্দ!
মতামত
প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও পেনশন প্রদানের আহ্বান মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটির
প্রবাস
লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

তরিকুল ইসলামের স্মরণসভা সফল করতে শার্শায় ছাত্রদলের প্রস্তুতি সভা

নভেম্বর ১৩, ২০২৬

গাইবান্ধায় চার দিনব্যাপী ‘গায়েন সিজন-২’ ভাওয়াইয়া উৎসব শুরু

নভেম্বর ১৩, ২০২৬

নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন তরুণ নিহত

নভেম্বর ১৩, ২০২৬

খোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মিলল শ্রমিক দল নেতার মরদেহ

নভেম্বর ১৩, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?