বগুড়া জেলা বিএনপির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য (এমপি) রেজাউল করিম বাদশা। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম।
সভায় বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সহসভাপতি আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন ও অ্যাডভোকেট আব্দুল বাসেদ। এ ছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোশারফ হোসেন, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, ফজলুল বারী তালুকদার বেলাল, অ্যাডভোকেট সাইফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার।
সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি, মৎস্যজীবী দলের সভাপতি মইনুল হক বকুল, মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট শাহাজাদী লায়লা, মহিলা বিষয়ক সম্পাদক নাজমা আকতার, অর্থ বিষয়ক সম্পাদক, নাজনা এনামুল হক সুমন মহানগর তাঁতী দলের সাধারণ সম্পাদক শাজাহান আলীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সভায় জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

