Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
মতামত

চট্টলতত্ত্ববিদ আবদুল হক চৌধুরীর ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৬
শেয়ার
4 Min Read
শেয়ার

বাংলাদেশ গ্লোবাল পোষ্ট কন্টেন্ট
পুঁথি সংগ্রহ থেকে ইতিহাস গবেষণাউল্লেখযোগ্য গ্রন্থ ও গবেষণাকর্মমুক্তিযুদ্ধে সহযোগিতা, পাকিস্তানি বাহিনীর হাতে নির্যাতননোয়াজিষপুরে স্মৃতিকেন্দ্র ও সংগ্রহশালা

চট্টগ্রামের ইতিহাস, সমাজ ও সংস্কৃতি নিয়ে গবেষণার মাধ্যমে আঞ্চলিক ইতিহাসচর্চায় অনন্য অবদান রাখা চট্টলতত্ত্ববিদ, লেখক ও গবেষক আবদুল হক চৌধুরীর ৩২তম মৃত্যুবার্ষিকী আজ ২৬ অক্টোবর। ১৯৯৪ সালের এই দিনে ৭২ বছর বয়সে মৃত্যুবরণ করেন একুশে পদকপ্রাপ্ত এই ইতিহাসবিদ। চট্টগ্রাম, সিলেট ও আরাকান অঞ্চলের ইতিহাস নিয়ে তাঁর গবেষণা তাঁকে বিশেষ পরিচিতি এনে দেয়। <escape></escape>

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

১৯২২ সালের ২৪ আগস্ট চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াজিষপুর গ্রামে জন্মগ্রহণ করেন আবদুল হক চৌধুরী। তাঁর বাবা আলহাজ সরফুদ্দীন রেঙ্গুন পোর্ট কমিশনে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। মা মোমেনা খাতুন চৌধুরী। নতুন হাট প্রাথমিক বিদ্যালয়ে তাঁর শিক্ষাজীবন শুরু হয়। পরে ডাবুয়া মধ্য ইংরেজি স্কুল ও রাউজান হাই স্কুলে পড়াশোনা করেন। তবে বাবার মৃত্যুর পর তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষার ইতি ঘটে।

১৯৪২ সালে বাবার প্রতিষ্ঠিত নোয়াজিষপুর প্রাথমিক বিদ্যালয়ে মাসিক ১৫ টাকা বেতনে শিক্ষকতা শুরু করেন তিনি। পরে ১৯৪৮ সালে শিক্ষকতা ছেড়ে ব্যবসায় যুক্ত হন। তবে ব্যবসার পাশাপাশি জ্ঞানচর্চা ও ইতিহাস নিয়ে গবেষণা অব্যাহত রাখেন। স্ত্রী জুবাইদা বানুর সঙ্গে তাঁর সংসারে সাত ছেলে ও দুই মেয়ে ছিল।

পুঁথি সংগ্রহ থেকে ইতিহাস গবেষণা

ছোটবেলা থেকেই পুরোনো পুঁথি সংগ্রহের প্রতি আগ্রহ ছিল আবদুল হক চৌধুরীর। সেখান থেকেই স্থানীয় ইতিহাস ও ঐতিহ্য নিয়ে তাঁর অনুসন্ধানের শুরু। রাউজান ছাড়াও হাটহাজারী ও ফটিকছড়িসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকার ইতিহাস, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সামাজিক রীতিনীতি ও সংস্কৃতি নিয়ে গবেষণা করেন তিনি।

রাউজান হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শচীন্দ্র চৌধুরীর অনুপ্রেরণায় আঞ্চলিক ইতিহাসচর্চায় আগ্রহী হয়ে ওঠেন আবদুল হক চৌধুরী। এ ক্ষেত্রে প্রখ্যাত পুঁথি সংগ্রাহক ও গবেষক আবদুল করিম সাহিত্যবিশারদের কাছ থেকেও অনুপ্রেরণা পান। নশরত শাহের কোতোয়ালির ধ্বংসাবশেষ, ঈসা খাঁর দিঘি, আরাকানি দুর্গ ও অন্যান্য প্রাচীন স্থাপনা তাঁকে ইতিহাস অনুসন্ধানে আরও আগ্রহী করে তোলে।

প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা না থাকলেও নিজস্ব অধ্যবসায়, তথ্য সংগ্রহ ও অনুসন্ধানের মাধ্যমে তিনি চট্টগ্রামের অতীত ইতিহাস তুলে ধরেন। চট্টগ্রামের নামের উৎপত্তি, জনপদের বিকাশ, সামাজিক কাঠামো ও সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে তাঁর গবেষণা আঞ্চলিক ইতিহাসচর্চায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।

উল্লেখযোগ্য গ্রন্থ ও গবেষণাকর্ম

আবদুল হক চৌধুরী চট্টগ্রাম, সিলেট, আরাকান ও ত্রিপুরার সামাজিক ও নৃতাত্ত্বিক তথ্য সংগ্রহ করে সেসব অঞ্চলের ইতিহাস রচনায় মনোনিবেশ করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘চট্টগ্রামের ইতিহাস প্রসঙ্গ’, ‘চট্টগ্রামের সমাজ ও সংস্কৃতি’, ‘চট্টগ্রামের সমাজ ও সংস্কৃতির রূপরেখা’, ‘সিলেটের ইতিহাস প্রসঙ্গ’, ‘শহর চট্টগ্রামের ইতিকথা’ এবং ‘চট্টগ্রাম-আরাকান’।

তাঁর গবেষণায় স্থানীয় ইতিহাসের পাশাপাশি প্রাচীন জনপদ, জনগোষ্ঠীর পরিচয়, সামাজিক রীতিনীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের নানা দিক উঠে এসেছে। কবি কোরেশী মাগনের সপ্তম অধস্তন পুরুষ হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে।

১৯৯০ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাদুঘর ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন। ইতিহাস ও গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে ২০১১ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত করে।

মুক্তিযুদ্ধে সহযোগিতা, পাকিস্তানি বাহিনীর হাতে নির্যাতন

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও খাদ্য সহায়তা দিয়ে তাঁদের পাশে দাঁড়ান আবদুল হক চৌধুরী। এ কারণে ১১ আগস্ট পাকিস্তানি বাহিনী তাঁকে তাঁর তৃতীয় ছেলেসহ গ্রেপ্তার করে এবং নির্যাতন চালায় বলে তাঁর জীবনবৃত্তান্তে উল্লেখ রয়েছে। পরে তিনি জামিনে মুক্তি পান।

নোয়াজিষপুরে স্মৃতিকেন্দ্র ও সংগ্রহশালা

আবদুল হক চৌধুরীর স্মৃতি ও গবেষণাকর্ম সংরক্ষণের লক্ষ্যে চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াজিষপুরে তাঁর নামে স্মৃতিকেন্দ্র ও সংগ্রহশালা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। এ প্রকল্পের জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে ছেলে ড. মনজুর-উল-আমিন চৌধুরী ২৬ শতক জমি দান করেন। ২০১৮ সালের ৩০ অক্টোবর স্মৃতিকেন্দ্র ও সংগ্রহশালাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। <escape></escape>

এই উদ্যোগের লক্ষ্য চট্টগ্রাম অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও গবেষণার উপকরণ সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। <escape></escape>

১৯৯৪ সালের ২৬ অক্টোবর বুধবার রাত সোয়া ৭টায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আবদুল হক চৌধুরী। পরদিন ২৭ অক্টোবর নোয়াজিষপুরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্য অনুসন্ধানে তাঁর দীর্ঘদিনের শ্রম এবং গবেষণাকর্ম তাঁকে আঞ্চলিক ইতিহাসচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত করেছে।

লেখক: মোহাম্মদ শাহাদাত হোসেন পলাশ
সংযুক্ত আরব আমিরাত

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার
ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছাড়াল
স্বাস্থ্য ট্রেন্ডিং ফোকাস
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা
প্রবাস
সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক, কতটা রক্ষা পাবে কর্মীদের স্বার্থ?
অর্থনীতি প্রবাস
ক্ষমতার দম্ভে আমিত্বের অহংকারে অন্যকে ছোট করার বিকৃত আনন্দ!
মতামত
প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও পেনশন প্রদানের আহ্বান মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটির
প্রবাস
লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

ফ্যাসিবাদের অন্তিম ফুঁসফাস ও গণসচেতনতার দেয়াল: অপরাজেয় বাংলাদেশ

নভেম্বর ১২, ২০২৬

নার্সদের সংকট: দায়িত্ব বেশি, সুযোগ-সুবিধা কতটুকু?

নভেম্বর ১১, ২০২৬

নাগরিক অধিকার সুরক্ষাঃ জনআন্দোলনে রাজনৈতিক দলের দায়বদ্ধতা

নভেম্বর ৯, ২০২৬

বিশ্বকাপের মঞ্চ থেকে ফুটবল সাম্রাজ্যের স্বপ্ন—২০৩৮ লক্ষ্য যুক্তরাষ্ট্রের!

নভেম্বর ৮, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?