
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মালয়েশিয়া যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) কুয়ালালামপুরের একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিয়ে আলোচনা এবং নবগঠিত কমিটির পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মুরাদ। এতে সভাপতিত্ব করেন মালয়েশিয়া যুবদলের সভাপতি মো. জসিম উদ্দিন। সভা সঞ্চালনা করেন সংগঠনটির সহসভাপতি পদমর্যাদার প্রচার সম্পাদক বাদল কারার।
সভায় নেতারা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে উদযাপনের আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে সংগঠনের অভ্যন্তরীণ বিষয় ও মতপার্থক্য দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
এ সময় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দলীয় কর্মসূচি বাস্তবায়নের বিষয়েও মতামত তুলে ধরেন নেতারা।
সভা শেষে নবগঠিত কমিটির নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় সভাপতি মো. জসিম উদ্দিন ও মো. রমজান আলীকে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।

