bangladesh Global Advbangladesh Global Adv

অন্ধত্ব প্রতিরোধে লড়ছেন বিএনপি নেতা লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম

মোংলা-রামপালে ফ্রি চক্ষু সেবা: ৩ হাজার রোগীকে চিকিৎসা

বাংলাদেশ গ্লোবাল
ঢাকা, বাংলাদেশ
বাংলাদেশ গ্লোবাল বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে নিবন্ধিত একটি বাংলা অনলাইন নিউজ পোর্টাল যা ইতিবাচক এবং গঠনমূলক সংবাদ প্রকাশে মনোযোগী। এটি কেবল দৈনিক খবর পরিবেশন করে...
- ঢাকা, বাংলাদেশ
1 Min Read

অন্ধত্ব প্রতিরোধের লক্ষ্য নিয়ে বাগেরহাটের মোংলা-রামপাল-ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী ও বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শুক্রবার দিনভর ফকিরহাটের শিরীন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত এই ফ্রি চক্ষু শিবিরে প্রায় ৩ হাজার রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। রোগী ভেদে প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়েছে।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all
বিনামূল্যে ছানি অপারেশন: ফকিরহাটে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের চক্ষু শিবির
বিনামূল্যে ছানি অপারেশন: ফকিরহাটে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের চক্ষু শিবির

শিবিরের আয়োজক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম জানান, মূলত ছানি অপারেশনের জন্য রোগী বাছাই করতে এই শিবিরের আয়োজন করা হয়। এবার দুইশত ছানি ও নেত্রনালী রোগী বাছাই করা হয়েছে, যাদের ঢাকায় নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে চোখের অপারেশন এবং কারো কারো লেন্স সংযোজন করানো হবে।

তিনি আরও জানান, ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাব ও ঢাকা দৃষ্টি উন্নয়ন সংস্থার সহায়তায় ২০০৯ সাল থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এ পর্যন্ত প্রায় ৮ হাজার রোগীর চোখের সফল অপারেশন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন