
নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন পাঠ্যবই তুলে দিতে চায় সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে দ্রুতগতিতে চলছে বই ছাপার কাজ।
শুক্রবার ঢাকার ধামরাইয়ের শ্রীরামপুরে মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসির ছাপাখানা পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন।
এ সময় তিনি বই ছাপার অগ্রগতি, কাগজের মান, ছাপার মান, কাটিং ও বাঁধাই কার্যক্রম ঘুরে দেখেন। পাশাপাশি উপজেলা পর্যায়ে পাঠ্যবই সরবরাহের প্রস্তুতিও পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শন শেষে ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন জানান, নির্ধারিত সময়েই বই উৎসব আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। তবে সময়মতো বই পৌঁছানোর পাশাপাশি পাঠ্যবইয়ের গুণগত মান নিশ্চিত করতেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

