Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
লাইফস্টাইল

অ্যাপার্টমেন্ট কেনার আগে সতর্কতা: ঝুঁকিমুক্ত বিনিয়োগের জন্য জরুরি ৫ বিষয়

কাঠামোগত নিরাপত্তা, আইনি অনুমোদন ও নির্মাণ মান যাচাইয়েই সুরক্ষিত হবে আপনার স্বপ্নের বাড়ি

Mst Nurjahan Khatun Bristy
মোছা. নুরজাহান খাতুন বৃষ্টি
Mst Nurjahan Khatun Bristy
Byমোছা. নুরজাহান খাতুন বৃষ্টি
জুনিয়র রিপোর্টার
তাঁর আগ্রহের মূল বিষয়: গ্রামীণ জীবন, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য। এছাড়াও তিনি শিক্ষা ও সমাজভিত্তিক উদ্যোগ নিয়ে প্রতিবেদন লেখেন।
Follow:
- জুনিয়র রিপোর্টার
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫
শেয়ার
2 Min Read
শেয়ার
OPAS Communications Ltd
সুরক্ষিত বিনিয়োগ চান? বিশেষজ্ঞের মূল্যায়ন ছাড়া অ্যাপার্টমেন্ট কিনবেন না

আবাসন খাতে বিনিয়োগ বা স্বপ্নের অ্যাপার্টমেন্ট কেনা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কিন্তু অনেক সময় মার্কেটিংয়ের চমকের আড়ালে লুকিয়ে থাকা কাঠামোগত দুর্বলতা বা আইনি জটিলতার কারণে ঝুঁকির মুখে পড়ে যায় এই বিশাল অঙ্কের বিনিয়োগ। তাই ঝুঁকি এড়াতে এবং একটি সুরক্ষিত বাড়ি নিশ্চিত করতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ক্রেতাদের আগে থেকেই অবগত থাকা জরুরি।

বিশেষজ্ঞদের মতে, একটি অ্যাপার্টমেন্ট কেনার আগে মূলত পাঁচটি বিষয়ে গভীরভাবে নজর দেওয়া আবশ্যক:

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

১. কাঠামোগত নিরাপত্তা নিশ্চিতকরণ: একটি ভবনের ভিত্তি তার নিরাপত্তার প্রধান শর্ত। এক্ষেত্রে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) অনুযায়ী সয়েল টেস্ট রিপোর্ট এবং অনুমোদিত স্ট্রাকচারাল ডিজাইন যাচাই করা বাধ্যতামূলক। বিশেষ করে, কলাম-বিম রিইনফোর্সমেন্ট ডিটেইলস সঠিক আছে কিনা, তা নিশ্চিত হওয়া উচিত। কারণ, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে ভবনের নিরাপত্তা এই কাঠামোর ওপর নির্ভরশীল।

২. আইনি অনুমোদন যাচাই: ডেভেলপারের কাছে রাজউক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত ও অনুমোদিত নকশা রয়েছে কিনা, তা নিশ্চিত করতে হবে। ফ্লোর এরিয়া রেশিও (এফএআর), আলো-বাতাস চলাচল এবং অগ্নিনির্বাপক ব্যবস্থার জন্য প্রয়োজনীয় খোলা জায়গাগুলো অনুমোদিত নকশা অনুযায়ী রয়েছে কিনা, তা সরেজমিনে যাচাই করে দেখতে হবে।

৩. সম্পত্তির সঠিক ডকুমেন্ট যাচাই: বিনিয়োগের সুরক্ষার জন্য নিরঙ্কুশ মালিকানা প্রয়োজন। ভূমি তফসিল, মূল দলিল ও নামজারি সহ সমস্ত গুরুত্বপূর্ণ কাগজ ডেভেলোপারের মালিকানায় রয়েছে কিনা এবং সম্পত্তির মালিকানার বৈধতা নিষ্কন্টক কিনা, তা নিশ্চিত করতে হবে।

৪. বিশেষজ্ঞের মূল্যায়ন নেওয়া: চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে একজন স্বতন্ত্র সার্টিফাইড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বা বিশেষজ্ঞের মাধ্যমে সম্পত্তির টেকনিক্যাল অডিট করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের চোখে অদৃশ্য থাকা ত্রুটি বা ঝুঁকিগুলো একজন পেশাদার বিশেষজ্ঞের মূল্যায়নে সহজেই ধরা পড়তে পারে।

৫. নির্মাণের গুণগতমান ও নৈতিকতা: নৈতিক ও প্রযুক্তিগত মানদণ্ড মেনে চলে এমন নির্ভরযোগ্য ডেভেলপারকে বেছে নেওয়া উচিত। নির্মাণে মানসম্মত উপকরণ ব্যবহার করা হয়েছে কিনা এবং বিশেষজ্ঞ তদারকি ছিল কিনা, তা নিশ্চিত করতে হবে। ইউনিমাস হোল্ডিংস লিমিটেডের মতো প্রতিষ্ঠানগুলো গুণগতমানের নিশ্চয়তা এবং রেগুলেটরি কমপ্লায়েন্সকে অগ্রাধিকার দেয়, যা বিনিয়োগের সুরক্ষা নিশ্চিত করে।

সবশেষে, অ্যাপার্টমেন্ট কেনার সময় ক্রেতাদের অবশ্যই মার্কেটিংয়ের বাইরে এসে খুঁটিনাটি বিষয়গুলো যাচাই করে তবেই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
ট্যাগআল আমিন হোসেনওপাস কমিউনিকেশন্স
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার
ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছাড়াল
স্বাস্থ্য ট্রেন্ডিং ফোকাস
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা
প্রবাস
সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক, কতটা রক্ষা পাবে কর্মীদের স্বার্থ?
অর্থনীতি প্রবাস
ক্ষমতার দম্ভে আমিত্বের অহংকারে অন্যকে ছোট করার বিকৃত আনন্দ!
মতামত
প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও পেনশন প্রদানের আহ্বান মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটির
প্রবাস
লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

টিভি দেখে খাচ্ছেন! জানেন কোন মারাত্মক ক্ষতি করছেন?

অক্টোবর ৩১, ২০২৬
tetuliya

তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার সঠিক সময় কখন

অক্টোবর ৭, ২০২৬

আজ বয়ফ্রেন্ড দিবস

অক্টোবর ৩, ২০২৬
আইফোন শুধু প্রযুক্তিপণ্য নয়, অনেকের কাছে এটি একটি ব্র্যান্ড-পরিচয়ের অংশ। ছবি: এআই

আইফোনে এমন কী আছে, কেন এত আকর্ষণ?

সেপ্টেম্বর ২০, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?