Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
প্রবাস

কনসাল জেনারেলের সঙ্গে দুবাই বিএনপির মতবিনিময় সভা

মনির উদ্দিন মান্না
মনির উদ্দিন মান্না
Mohammed-Monir-Uddin-Manna.jpg
Byমনির উদ্দিন মান্না
আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত
Follow:
- আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত
প্রকাশিত: জুন ১৪, ২০২৬
শেয়ার
2 Min Read
শেয়ার

আবুধাবিসংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী ও রেমিট্যান্স যোদ্ধাদের বিভিন্ন সমস্যা, অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে কনসাল জেনারেল রাশেদুজ্জামানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুবাই বিএনপির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আলম ও সদস্য সচিব মজিবুল হক মঞ্জুর নেতৃত্বে দুবাই বিএনপির অন্তর্গত বিভিন্ন ইউনিট কমিটির শীর্ষ নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল সভায় অংশগ্রহণ করেন।

এতে প্রতিনিধি দল প্রবাসীদের দীর্ঘদিনের বিভিন্ন সংকট নিরসনে কনসাল জেনারেলের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও কার্যকর করতে প্রধানমন্ত্রীকে আরব আমিরাত সফরের আহ্বান জানান নেতৃবৃন্দ।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

উন্মুক্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রবাসীদের কল্যাণে একাধিক গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: দীর্ঘদিন ধরে বাংলাদেশি ভিসা সংক্রান্ত জটিলতা ও অভ্যন্তরীণ ভিসা সমস্যার দ্রুত সমাধানে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণ, বাংলাদেশ ও ইউএই’র মধ্যে আমদানি-রপ্তানি এবং কার্গো সুবিধা সম্প্রসারণ এবং দেশের বিমানবন্দরগুলোতে প্রবাসীদের হয়রানি সম্পূর্ণ বন্ধ করা।

এছাড়াও প্রবাসে কোনো বাংলাদেশি নাগরিক মৃত্যুবরণ করলে মরদেহ দ্রুত সরকারি সহায়তায় দেশে প্রেরণের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে প্রবাসীদের সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ— বাংলাদেশ দূতাবাস, কনস্যুলেট, জনতা ব্যাংক এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে সিন্ডিকেট ও দালালমুক্ত রাখার আহ্বান জানানো হয়।

আলোচনায় আরও উঠে আসে পাসপোর্ট নবায়ন প্রক্রিয়া দ্রুততর করা, কনস্যুলেট সেবা সহজীকরণ এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে নিম্ন আয়ের শ্রমজীবী প্রবাসীদের জন্য ঋণ সুবিধা আরও সহজ ও কার্যকর করার বিষয়।

মতবিনিময় সভায় দুবাই মহানগর বিএনপি, এর অধীনস্থ ইউনিট কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে প্রবাসীদের স্বার্থ রক্ষায় কনস্যুলেট প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
ট্যাগআবুধাবি
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার
ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছাড়াল
স্বাস্থ্য ট্রেন্ডিং ফোকাস
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা
প্রবাস
সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক, কতটা রক্ষা পাবে কর্মীদের স্বার্থ?
অর্থনীতি প্রবাস
ক্ষমতার দম্ভে আমিত্বের অহংকারে অন্যকে ছোট করার বিকৃত আনন্দ!
মতামত
প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও পেনশন প্রদানের আহ্বান মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটির
প্রবাস
লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

প্রবাসে বাংলা সাহিত্য-সংস্কৃতির সেতুবন্ধন গড়ল ‘কবিতা সন্ধ্যা’

নভেম্বর ১৩, ২০২৬

কর জালিয়াতি: যুক্তরাষ্ট্রে দুই ট্যাক্স প্রস্তুতকারীর ব্যবসা বন্ধ, ফেরত দিতে হবে ১১ লাখ ডলারের বেশি

নভেম্বর ১২, ২০২৬

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে গোল্ডেন এজ হোমকেয়ারের দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নভেম্বর ১০, ২০২৬

আমেরিকার ইতিহাসের পাতায়! হ্যামট্রামেক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন বাংলাদেশি মুহিত মাহমুদ

নভেম্বর ১০, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?