Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
রাজনীতিলিড নিউজ

প্রধানমন্ত্রীর সফর সফল করতে কর্মব্যস্ত মালয়েশিয়া বিএনপি

বাংলাদেশ গ্লোবাল
বাংলাদেশ গ্লোবাল
Avatar photo
Byবাংলাদেশ গ্লোবাল
ঢাকা
Follow:
- ঢাকা
প্রকাশিত: জুন ২১, ২০২৬
শেয়ার
4 Min Read
শেয়ার
প্রধানমন্ত্রীর সফর
প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরকে সফল ও ফলপ্রসূ করতে শনিবার রাতে সংবাদ সম্মেলন করেছে মালয়েশিয়া বিএনপি।

আহমাদুল কবির, মালয়েশিয়া: প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরকে সফল ও ফলপ্রসূ করতে কর্মব্যস্ত মালয়েশিয়া বিএনপি। তাঁর সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশার কথা তুলে ধরে বিএনপি নেতারা বলেছেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তাঁরা আশাবাদী। শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় কুয়ালালামপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এসব কথা বলেন। মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এতে বক্তব্য রাখেন।

বাদলুর রহমান খান বাদল বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার মুখোমুখি থাকা প্রবাসী বাংলাদেশিরা প্রধানমন্ত্রীর সফরের দিকে গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন। বিশেষ করে শ্রমবাজার সম্প্রসারণ, সিন্ডিকেটমুক্ত কর্মী নিয়োগ, বৈধতার সুযোগ বৃদ্ধি, শ্রমিকদের কল্যাণ এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের মতো বিষয়গুলো সফরে গুরুত্ব পাবে বলে তাঁরা প্রত্যাশা করছেন।
মোশাররফ হোসেন বলেন, মালয়েশিয়ায় অবস্থানরত লাখো বাংলাদেশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সমাধানে দুই দেশের সরকারের মধ্যে আরও কার্যকর সহযোগিতা প্রয়োজন। প্রধানমন্ত্রীর সফর সেই সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করেন তিনি।
বক্তারা বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে কর্মী নিয়োগে বিভিন্ন জটিলতা ও সিন্ডিকেটের কারণে অনেক সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁরা আশা করেন, প্রধানমন্ত্রীর সফরে এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে এবং স্বচ্ছ ও উন্মুক্ত প্রক্রিয়ায় কর্মী নিয়োগের পথ আরও সুগম হবে। একই সঙ্গে মালয়েশিয়ায় অবস্থানরত অনিয়মিত বা অবৈধ বাংলাদেশিদের জন্য মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা।
তাঁরা বলেন, বৈধতার সুযোগ সৃষ্টি হলে হাজারো বাংলাদেশি নতুনভাবে কর্মসংস্থানের সুযোগ পাবেন এবং দেশের জন্য আরও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবেন। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সফরকে ঘিরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। মালয়েশিয়া বিএনপিও সফরের সফলতা কামনা করে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে বলে এ সময় জানানো হয়।
বিএনপি নেতারা বলেন, দেশের স্বার্থ ও প্রবাসীদের কল্যাণের প্রশ্নে সবাইকে দল-মতের ঊর্ধ্বে উঠে একসঙ্গে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর এই সফর শুধু কূটনৈতিক সম্পর্ক জোরদার করবে না, বরং অর্থনীতি, বিনিয়োগ, শিক্ষা, পর্যটন ও জনশক্তি খাতে নতুন সুযোগ সৃষ্টি করবে। মালয়েশিয়া বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফল সফর কামনা করা হয়। পাশাপাশি সফরকালে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের সমস্যাগুলোর কার্যকর সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং দুই দেশের জনগণ পারস্পরিক সহযোগিতার নতুন সুফল ভোগ করতে পারবেন। সংবাদ সম্মেলনে মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ, সহ-সভাপতি তালহা মাহমুদ, শাখাওয়াত হোসেন, আব্দুল জলিল লিটন, এমজে আলম, সহ-সাধারণ সম্পাদক ড. ওয়ালিউল্লা জাহিদ, এস এম রহমান নিপু, কাজী সালাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মীর্জা সালাহ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দল আজিজ মোল্লা, যুবদল সভাপতি মো: জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক রমজান আলী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ড. এসএম রহমান তনু, সদস্য সচিব শামছুল আলম হেলাল শিকদারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
ট্যাগতারেক রহমানপ্রধানমন্ত্রীমালয়েশিয়া বিএনপি
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার
ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছাড়াল
স্বাস্থ্য ট্রেন্ডিং ফোকাস
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা
প্রবাস
সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক, কতটা রক্ষা পাবে কর্মীদের স্বার্থ?
অর্থনীতি প্রবাস
ক্ষমতার দম্ভে আমিত্বের অহংকারে অন্যকে ছোট করার বিকৃত আনন্দ!
মতামত
প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও পেনশন প্রদানের আহ্বান মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটির
প্রবাস
লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

তরিকুল ইসলামের স্মরণসভা সফল করতে শার্শায় ছাত্রদলের প্রস্তুতি সভা

নভেম্বর ১৩, ২০২৬

খোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মিলল শ্রমিক দল নেতার মরদেহ

নভেম্বর ১৩, ২০২৬

কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নভেম্বর ১৩, ২০২৬

হামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম

নভেম্বর ১২, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?