ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) রাজধানী ঢাকার ইসলামী ব্যাংক টাওয়ারে এই সভা সম্পন্ন হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের জন্য নিয়োজিত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন সভায় সভাপতিত্ব করেন।
পরিচালনা পর্ষদের এই বৈঠকে ব্যাংকের বিভিন্ন নীতিনির্ধারণী বিষয় ও সার্বিক ব্যবসায়িক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন এবং কোম্পানি সেক্রেটারি মোঃ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

