
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র উত্তরা শাখায় এক উৎসবমুখর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন।
ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্ট্রাল জোন প্রধান মো. মাহবুব-এ-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ইমাম হোসাইন এবং উত্তরা ১০ নং সেক্টর জামে মসজিদের খতিব মুফতি মহিউদ্দিন আহমাদ। স্বাগত বক্তব্য দেন উত্তরা শাখা প্রধান মোহাম্মদ মাসুম বিল্লাহ।
সমাবেশে গ্রাহকদের পক্ষ থেকে সমাজসেবক ও ব্যবসায়ী মো. মাহফুজুর রহমান, এডভোকেট ইব্রাহিম খলিলসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ব্যাংকের সেবার মান নিয়ে তাঁদের মূল্যবান মতামত ও অভিজ্ঞতা ব্যক্ত করেন। বক্তারা ইসলামী ব্যাংকের আধুনিক ও শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।

