Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
লাইফস্টাইল

অতিভারী বৃষ্টিতে রাজধানীতে বাড়বে ভোগান্তি, চাই আগাম প্রস্তুতি

বাংলাদেশ গ্লোবাল
বাংলাদেশ গ্লোবাল
Avatar photo
Byবাংলাদেশ গ্লোবাল
ঢাকা
Follow:
- ঢাকা
প্রকাশিত: জুলাই ১২, ২০২৬
শেয়ার
3 Min Read
শেয়ার

অতিভারী বৃষ্টিতে রাজধানীতে বাড়বে ভোগান্তি, চাই আগাম প্রস্তুতি ইতোমধ্যেই রাজধানীবাসি বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছে। এরই মধ্যে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী ২৪ ঘণ্টায়ও অতিভারী বৃষ্টি হবে। রাজধানীতে কয়েক ঘণ্টার টানা বৃষ্টি হলেই অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে যায়, সৃষ্টি হয় দীর্ঘ যানজট। অফিসগামী মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী, ব্যবসায়ী, খেটে খাওয়া মানুষ সবার দৈনন্দিন জীবন ব্যাহত হয়।

বাংলাদেশ গ্লোবাল পোষ্ট কন্টেন্ট
নিয়মিত আবহাওয়ার খবর দেখুনযাতায়াতের ক্ষেত্রে রাখুন বিকল্প পরিকল্পনাপ্রয়োজনীয় জিনিস রাখুন ওয়াটারপ্রুফ ব্যাগেসঙ্গে রাখুন জরুরি সামগ্রীগাড়িচালকদের জন্য চাই বাড়তি সতর্কতাবাসাবাড়িতেও চাই আগাম প্রস্তুতিবিদ্যুৎ ও বৈদ্যুতিক নিরাপত্তা জরুরিস্বাস্থ্যের দিকেও নজর দিন

বৃষ্টির কারণে অনেক জায়গায় নষ্ট হয় যানবাহন, কোথাও আবার জলাবদ্ধতার কারণে বন্ধ হয় দোকানপাট। এমন পরিস্থিতিতে বৃষ্টি থামার অপেক্ষা করার চেয়ে আগাম প্রস্তুতি নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে তাতে অন্তত ভোগান্তি কিছুটা কমবে। কীভাবে বৃষ্টির সময় আগাম প্রস্তুতি নেবেন, চলুন জেনে নিই-

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

নিয়মিত আবহাওয়ার খবর দেখুন

ঘর থেকে বের হওয়ার আগে আবহাওয়ার পূর্বাভাস দেখে নিন। অতিভারী বৃষ্টির সতর্কতা থাকে, তাহলে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়াই ভালো। অফিস বা প্রতিষ্ঠানের সুযোগ থাকলে বাসা থেকে কাজ করার বিষয়টিও বিবেচনা করা যেতে পারে।

যাতায়াতের ক্ষেত্রে রাখুন বিকল্প পরিকল্পনা

বৃষ্টির দিনে রাজধানীর বেশিরভাগ সড়কে দীর্ঘ যানজট দেখা দেয়। তাই একটি নয়, একাধিক রুট সম্পর্কে ধারণা রাখুন। প্রয়োজনে কিছুটা আগে ঘর থেকে বের হোন। এতে সময়ের চাপ কমবে। রাইডশেয়ার বা গণপরিবহনের বিকল্পও আগে থেকেই বিবেচনায় রাখুন।

প্রয়োজনীয় জিনিস রাখুন ওয়াটারপ্রুফ ব্যাগে

মোবাইল ফোন, ল্যাপটপ, গুরুত্বপূর্ণ কাগজপত্র, মানিব্যাগ ও চার্জার ওয়াটারপ্রুফ ব্যাগ বা প্লাস্টিক কভারে। এতে হঠাৎ বৃষ্টিতে মূল্যবান জিনিস নষ্ট হওয়ার ঝুঁকি কমবে।

সঙ্গে রাখুন জরুরি সামগ্রী

বৃষ্টিতে ঘরের বাইরে বের হলে ব্যাগে রাখুন ছাতা বা রেইনকোট, ছোট তোয়ালে বা টিস্যু, পানির বোতল, প্রয়োজনীয় ওষুধ এবং পাওয়ার ব্যাংক। বিশেষ করে দীর্ঘ সময় যানজটে আটকে পড়লে এসব জিনিস কাজে আসবে।

গাড়িচালকদের জন্য চাই বাড়তি সতর্কতা

ভারী বৃষ্টিতে পানিতে ডুবে থাকা সড়কে দ্রুতগতিতে গাড়ি চালানো বেশ ঝুঁকিপূর্ণ। গাড়ির ব্রেক, ওয়াইপার, হেডলাইট ও টায়ারের অবস্থা আগে থেকেই পরীক্ষা করে নিন। কোথাও পানি জমে থাকলে গভীরতা নিশ্চিত না হয়ে গাড়ি চালানো ঠিক নয়।

বাসাবাড়িতেও চাই আগাম প্রস্তুতি

অতিভারী বৃষ্টি টানা কয়েকদিন চললে নিচতলা ফ্লোরে পানি ঢুকে পড়তে পারে। তাই নিচতলায় বসবাসকারীরা গুরুত্বপূর্ণ কাগজপত্র, বৈদ্যুতিক যন্ত্রপাতি ও প্রয়োজনীয় জিনিসপত্র উঁচু স্থানে রাখুন। ড্রেনেজ লাইন পরিষ্কার আছে কি না, তা দেখে নিন। বারান্দার পানি নিষ্কাশনের পথও পরিষ্কার রাখুন।

বিদ্যুৎ ও বৈদ্যুতিক নিরাপত্তা জরুরি

পানিতে বৈদ্যুতিক সংযোগ সবচেয়ে বড় ঝুঁকির কারণ হতে পারে। ঘরে পানি ঢুকলে অপ্রয়োজনে বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার না করাই ভালো। প্রয়োজন হলে মূল সুইচ বন্ধ করে দিন। ভেজা হাতে কোনো বৈদ্যুতিক সুইচ স্পর্শ করবেন না।

স্বাস্থ্যের দিকেও নজর দিন

জলাবদ্ধ পানিতে হাঁটার কারণে পায়ের বিভিন্ন সংক্রমণ, ডায়রিয়া, জ্বর কিংবা ডেঙ্গুর ঝুঁকি বাড়তে পারে। বাইরে থেকে ফিরে সাবান দিয়ে হাত-পা ধুয়ে ফেলুন। ভেজা কাপড় দ্রুত পরিবর্তন করুন। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বেশি সতর্ক থাকুন।

অতিভারী বৃষ্টি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তবে ব্যক্তিগত প্রস্তুতি, সচেতনতা এবং সময়োপযোগী সিদ্ধান্ত অনেক দুর্ভোগ কমিয়ে দিতে পারে। তাই নিজেকে প্রস্তুত রাখুন।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার
ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছাড়াল
স্বাস্থ্য ট্রেন্ডিং ফোকাস
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা
প্রবাস
সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক, কতটা রক্ষা পাবে কর্মীদের স্বার্থ?
অর্থনীতি প্রবাস
ক্ষমতার দম্ভে আমিত্বের অহংকারে অন্যকে ছোট করার বিকৃত আনন্দ!
মতামত
প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও পেনশন প্রদানের আহ্বান মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটির
প্রবাস
লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

টিভি দেখে খাচ্ছেন! জানেন কোন মারাত্মক ক্ষতি করছেন?

অক্টোবর ৩১, ২০২৬
tetuliya

তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার সঠিক সময় কখন

অক্টোবর ৭, ২০২৬

আজ বয়ফ্রেন্ড দিবস

অক্টোবর ৩, ২০২৬
আইফোন শুধু প্রযুক্তিপণ্য নয়, অনেকের কাছে এটি একটি ব্র্যান্ড-পরিচয়ের অংশ। ছবি: এআই

আইফোনে এমন কী আছে, কেন এত আকর্ষণ?

সেপ্টেম্বর ২০, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?