Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
প্রবাস

মালয়েশিয়ার পেনাংয়ে ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

ঠিকাদারকে কাজ বন্ধের নির্দেশ

Ahmadul Kobir, Kuala Lumpur, Malaysia
আহমাদুল কবির
Ahmadul Kobir, Kuala Lumpur, Malaysia
Byআহমাদুল কবির
কুয়ালালামপুর, মালয়েশিয়া
সাংবাদিক আহমাদুল কবির সাংবাদিকতায় অবদানের জন্য 'ডেভেলপমেন্ট জার্নালিজম অ্যাওয়ার্ড'সহ একাধিক সম্মাননা পেয়েছেন। তিনি গত এক যুগ ধরে মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন খবর ও সমস্যা নিয়ে নিয়মিত...
Follow:
- কুয়ালালামপুর, মালয়েশিয়া
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬
শেয়ার
2 Min Read
শেয়ার

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকেমালয়েশির পেনাং অঙ্গরাজ্যের বায়ান মুতিয়ারার একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ওপরের তলা থেকে পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠানকে রং ও ভবনের ফিনিশিং-সংক্রান্ত সব কাজ অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ (জেকেকেপি/ডশ)। পেনাংয়ের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগের (জেকেকেপি) পরিচালক হাইরোজি আসরি বলেন, উন্মুক্ত প্রান্ত (ওপেন-এজ) এলাকায় পরিচালিত রং ও ফিনিশিংয়ের কাজ বন্ধ রাখতে সংশ্লিষ্ট সাব-কন্ট্রাক্টরকে নিষেধাজ্ঞা নোটিশ জারি করা হয়েছে।

তিনি জানান, নির্মাণস্থলের উন্মুক্ত প্রান্তগুলো যথাযথভাবে ব্যারিকেড দিয়ে নিরাপদ না রাখার অভিযোগে মূল ঠিকাদারকেও পৃথক একটি নিষেধাজ্ঞা নোটিশ দেওয়া হয়েছে। হাইরোজি আসরি বলেন, দুর্ঘটনাস্থল-সংশ্লিষ্ট সব ধরনের কাজ তাৎক্ষণিকভাবে বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা নোটিশে উল্লেখিত সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত সেখানে কোনো কাজ করা যাবে না। তিনি আরও বলেন, পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য আইন ১৯৯৪ (অ্যাক্ট ৫১৪) এবং পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য (নির্মাণকাজ) প্রবিধান ২০২৪ (সিডিএম ২০২৪) অনুযায়ী নিয়োগকর্তা, প্রধান ঠিকাদার, সাব-কন্ট্রাক্টর এবং সংশ্লিষ্ট সব পক্ষকে কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

জেকেকেপির তথ্য অনুযায়ী, ১২ জুলাই রোববার সকাল সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। তবে ঘটনার প্রায় একদিন পর, সোমবার দুপুর ১২টা ১৫ মিনিটে বিভাগটিকে বিষয়টি জানানো হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত বাংলাদেশি শ্রমিকটি একটি সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠানের অধীনে রং করা, প্লাস্টারিং ও ভবনের ফিনিশিংয়ের কাজ করছিলেন। হাইরোজি আসরি বলেন, “প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শ্রমিকটি ভবনের ৩৪তম তলা থেকে নবম তলার ক্যানোপির ছাদে পড়ে যান। তিনি ৩৪তম তলায় কাজ করছিলেন। পরে তাকে নবম তলার ক্যানোপির ছাদে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। পেনাং হাসপাতালের চিকিৎসক ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন।”

তিনি বলেন, কর্মস্থলে সংঘটিত কোনো দুর্ঘটনা গোপন করা বা কর্তৃপক্ষকে না জানানো আইনত দণ্ডনীয় অপরাধ। হাইরোজি জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ণয় এবং পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক আইন লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার
ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছাড়াল
স্বাস্থ্য ট্রেন্ডিং ফোকাস
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা
প্রবাস
সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক, কতটা রক্ষা পাবে কর্মীদের স্বার্থ?
অর্থনীতি প্রবাস
ক্ষমতার দম্ভে আমিত্বের অহংকারে অন্যকে ছোট করার বিকৃত আনন্দ!
মতামত
প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও পেনশন প্রদানের আহ্বান মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটির
প্রবাস
লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

প্রবাসে বাংলা সাহিত্য-সংস্কৃতির সেতুবন্ধন গড়ল ‘কবিতা সন্ধ্যা’

নভেম্বর ১৩, ২০২৬

কর জালিয়াতি: যুক্তরাষ্ট্রে দুই ট্যাক্স প্রস্তুতকারীর ব্যবসা বন্ধ, ফেরত দিতে হবে ১১ লাখ ডলারের বেশি

নভেম্বর ১২, ২০২৬

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে গোল্ডেন এজ হোমকেয়ারের দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নভেম্বর ১০, ২০২৬

আমেরিকার ইতিহাসের পাতায়! হ্যামট্রামেক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন বাংলাদেশি মুহিত মাহমুদ

নভেম্বর ১০, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?