Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে কেউ ব্লক করলে ইঙ্গিত পেতে পারেন নতুন এই উপায়ে

বাংলাদেশ গ্লোবাল
বাংলাদেশ গ্লোবাল
Avatar photo
Byবাংলাদেশ গ্লোবাল
ঢাকা
Follow:
- ঢাকা
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬
শেয়ার
2 Min Read
শেয়ার

main blockহোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছে কিনা, তা নিয়ে অনেকেরই কৌতূহল থাকে। এতদিন পর্যন্ত প্রোফাইল ছবি দেখা না যাওয়া, লাস্ট সিন বা অনলাইন স্ট্যাটাস না দেখা, নতুন মেসেজে শুধু একটি টিক থাকা কিংবা ভয়েস কল না যাওয়ার মতো লক্ষণ দেখে অনেকেই আন্দাজ করতেন। কিন্তু এগুলোর কোনওটিই ব্লক হওয়ার নিশ্চিত প্রমাণ নয়। কারণ প্রাইভেসি সেটিংস বদল, ফোন পরিবর্তন বা ইন্টারনেট সমস্যার কারণেও একই রকম পরিস্থিতি তৈরি হতে পারে। সম্প্রতি হোয়াটসঅ্যাপের এনক্রিপশন ভেরিফিকেশন ফিচার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, এই ফিচারের মাধ্যমে ব্লক হওয়ার সম্ভাবনা সম্পর্কে আরও নির্ভরযোগ্য ইঙ্গিত পাওয়া যেতে পারে।হোয়াটসঅ্যাপের প্রতিটি ব্যক্তিগত চ্যাটে এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকে। অর্থাৎ বার্তা শুধু প্রেরক ও প্রাপকই পড়তে পারেন। এই এনক্রিপশন যাচাই করার জন্যই অ্যাপে এনক্রিপশন বা ভেরিফাই এনক্রিপশন অপশন রয়েছে। এটি ব্যবহার করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে চ্যাট খুলে তার প্রোফাইলে ট্যাপ করতে হবে। এরপর এনক্রিপশন অপশনে গেলে একটি কিউআর কোড ও নিরাপত্তা নম্বর দেখা যাবে। সেখান থেকে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করা যায়।

যদি ভেরিফিকেশন সফল হয়, তা হলে ধরে নেওয়া যায় যে চ্যাটের নিরাপত্তা ঠিক রয়েছে এবং ওই ব্যক্তি আপনাকে ব্লক করেননি। তবে যদি অন্য কোনও বিকল্প পদ্ধতিতে যাচাই করার বার্তা আসে, অনেকের মতে সেখানে ব্লক হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তবে এই পদ্ধতি কি একশ শতাংশ নিশ্চিত? না। এই বিষয়টি মাথায় রাখা জরুরি। হোয়াটসঅ্যাপ নিজে কখনও এমন কোনও ফিচার দেয়নি, যা সরাসরি জানিয়ে দেয় যে আপনাকে কেউ ব্লক করেছেন। এনক্রিপশন ভেরিফিকেশন ফিচার মূলত নিরাপত্তা যাচাইয়ের জন্য তৈরি হয়েছে, ব্লক স্ট্যাটাস দেখানোর জন্য নয়।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

তাই শুধু একটি লক্ষণ দেখে সিদ্ধান্তে পৌঁছনো ঠিক হবে না। প্রোফাইল ছবি, লাস্ট সিন, মেসেজে সিঙ্গেল টিক, কল না যাওয়া এবং এনক্রিপশন ভেরিফিকেশন,সবগুলো একসঙ্গে বিচার করলেই তুলনামূলক ভাবে সঠিক ধারণা পাওয়া যেতে পারে। এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো, অপর প্রান্তের ব্যক্তিকে কোনও মেসেজ পাঠানো বা ফোন করার প্রয়োজন হয় না। ফলে তাঁকে না জানিয়ে পরিস্থিতি সম্পর্কে একটি ধারণা পাওয়া সম্ভব বলে অনেকের দাবি। তবে এটিকে চূড়ান্ত বা সরকারি ভাবে নিশ্চিত ব্লক-চেক পদ্ধতি হিসেবে ধরা উচিত নয়।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার
ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছাড়াল
স্বাস্থ্য ট্রেন্ডিং ফোকাস
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা
প্রবাস
সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক, কতটা রক্ষা পাবে কর্মীদের স্বার্থ?
অর্থনীতি প্রবাস
ক্ষমতার দম্ভে আমিত্বের অহংকারে অন্যকে ছোট করার বিকৃত আনন্দ!
মতামত
প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও পেনশন প্রদানের আহ্বান মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটির
প্রবাস
লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

এআই উদ্ভাবনে তরুণদের দক্ষতা বাড়াতে গ্রামীণফোনের উদ্যোগ ‘ফিউচারমেকার্স’

নভেম্বর ১২, ২০২৬

প্রাথমিক পাঠ্যবইয়ের ‘সিংহ আর ইঁদুর’ নিয়ে ৩ডি অ্যানিমেশন প্রকাশ

অক্টোবর ২২, ২০২৬

পাঠাওয়ে সাইবার হামলা, চুরি ব্যবহারকারীদের নাম-ফোন নম্বর-ইমেইল!

অক্টোবর ৯, ২০২৬
Ai

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

জুলাই ২৯, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?