অভিনয় থেকে রাজনীতির অঙ্গনে নাম লেখানোর গল্পটা পুরোনো। অনেকেই অভিনেতা থেকে হয়েছেন নেতা। সংসদে গেছেন জনপ্রতিনিধি হয়ে। এবার দক্ষিণী সুপারস্টার ধানুশকে নিয়ে জল্পনা তুঙ্গে। অন্য তারকাদের মতো তিনিও রাজনীতিতে নাম লেখাচ্ছেন!
সম্প্রতি এক রক্তদান শিবিরে ধানুশের দেওয়া আবেগঘন বক্তব্য নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লের তাঁর রাজনৈতিক আত্মপ্রকাশ নিয়ে কানাঘুষা শুরু হয়। ধানুশ বলেন, ‘এখানে কত শত শত মানুষ এক ছাদের নিচে জড়ো হয়েছেন! এই যে আপনাদের শক্তি ও ঐক্য—এর পেছনে একটা মহৎ উদ্দেশ্য থাকা দরকার। সিনেমার অডিও লঞ্চ কিংবা ভক্তদের নিয়ে আড্ডা দেওয়ার বাইরে গিয়ে আমাদের আরও বেশি জনকল্যাণমূলক কাজে যুক্ত হতে হবে।
ভক্তদের সামাজিক কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজের এলাকা ও প্রতিবেশীদের খোঁজ নিন, বিপদে তাদের পাশে দাঁড়ান। আপনাদের এই কাজের জন্য আমি যেন বুক ফুলিয়ে গর্ব করতে পারি।’অনেক ভক্ত ধানুশের বক্তব্যকে তার রাজনীতিতে আসার প্রথম ধাপ হিসেবে দেখছেন। যদিও এ বিষয়ে ধানুশ এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা কথা বলেননি।

