Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
ধর্মীয়

সমকামিতা নামের জঘন্য পাপের সূচনা যেভাবে হয়েছিল

বাংলাদেশ গ্লোবাল
বাংলাদেশ গ্লোবাল
Avatar photo
Byবাংলাদেশ গ্লোবাল
ঢাকা
Follow:
- ঢাকা
প্রকাশিত: আগস্ট ১, ২০২৬
শেয়ার
4 Min Read
শেয়ার

somokamitaপবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী মানবজাতির ইতিহাসে সমকামিতার সূচনা হয়েছিল হজরত লূত (আ.)-এর সম্প্রদায়ের মাধ্যমে। তাদের পাপাচার, নবীর সতর্কবার্তা এবং ভয়াবহ পরিণতি আজও মানবজাতির জন্য এক বড় শিক্ষা। ইসলামি শরিয়তে সমকামিতা একটি জঘন্য ও কবিরা গুনাহ। পবিত্র কোরআনে একে চরম অশ্লীলতা এবং সীমালঙ্ঘনের কাজ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।তাফসির ও ইসলামি ইতিহাসে উল্লেখ রয়েছে, হজরত লূত (আ.)-এর সম্প্রদায় সাদ্দূম ও এর আশপাশের জনপদে বসবাস করত। তারা শুধু সমকামিতায় নয়, বরং প্রকাশ্য অশ্লীলতা, দস্যুবৃত্তি, ছিনতাইসহ নানা ধরনের সামাজিক অপরাধেও লিপ্ত ছিল। শয়তানের প্ররোচনা ও কুমন্ত্রণায় তারা এ বিকৃত আচারে জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তা তাদের অভ্যাসে পরিণত হয়।আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘আমি লূতকে প্রেরণ করেছিলাম। যখন তিনি তাঁর সম্প্রদায়কে বললেন, তোমরা এমন অশ্লীল কাজ করছ, যা তোমাদের আগে সারা বিশ্বের কেউ কখনো করেনি। তোমরা কামপ্রবৃত্তি পূরণের জন্য নারীদের ছেড়ে পুরুষদের কাছে যাচ্ছ। প্রকৃতপক্ষে তোমরা সীমালঙ্ঘনকারী জাতি।’ (সুরা আরাফ: ৮০-৮)

নবীর আহ্বান ও তাঁর অসহায়ত্ব
হজরত লূত (আ.) দীর্ঘ সময় ধরে তাঁর সম্প্রদায়কে এ পথভ্রষ্টতা থেকে ফিরে আসার আহ্বান জানান। কিন্তু তারা তাঁর দাওয়াত গ্রহণ না করে তাঁকে উপহাস করে এবং জনপদ থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। তারা বলত, ‘এদেরকে তোমাদের জনপদ থেকে বের করে দাও। এরা তো নিজেদের খুব পবিত্র রাখতে চায়।’ (সুরা আরাফ: ৮২)একপর্যায়ে সুদর্শন যুবকের বেশে আগত ফেরেশতারা হজরত লূত (আ.)-এর মেহমান হিসেবে তাঁর বাড়িতে এলে পাপাচারীরা তাঁদের ওপর চড়াও হতে উদ্যত হয়। তখন হজরত লূত (আ.) চরম অসহায়ত্ব বোধ করেন। কোরআনে তাঁর সেই মানসিক যন্ত্রণার কথা এভাবে এসেছে, ‘লূত বললেন, হায়, তোমাদের বিরুদ্ধে যদি আমার শক্তি থাকত অথবা আমি কোনো সুদৃঢ় আশ্রয় গ্রহণ করতে পারতাম!’ (সুরা হুদ: ৮০)

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

লূত (আ.)-এর স্ত্রীর ভূমিকা
হজরত লূত (আ.)-এর স্ত্রীও ধ্বংসপ্রাপ্ত সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি স্বামীর প্রতি ঈমান আনেননি। পাপাচারীদের সহযোগিতা করেছিলেন এবং ফেরেশতাদের আগমনের সংবাদ তাদের কাছে পৌঁছে দিয়েছিলেন। এ কারণে তিনিও আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাননি। আল্লাহ তাআলা বলেন, ‘তাকে (লূতের স্ত্রী) ছাড়া; সে ছিল পেছনে থেকে যাওয়া লোকদের অন্তর্ভুক্ত।’ (সুরা হিজর: ৬০)এ ঘটনা থেকে শিক্ষা পাওয়া যায়, পাপে সরাসরি জড়িত না হলেও পাপীদের সহযোগিতা বা সমর্থন করা আল্লাহর কাছে গুরুতর অপরাধ।

যেভাবে ধ্বংস হয়েছিল সেই জাতি
আল্লাহর নির্দেশে হজরত লূত (আ.)-কে রাতের শেষ ভাগে পরিবার ও অনুসারীদের নিয়ে জনপদ ত্যাগ করতে বলা হয়। এরপর ফেরেশতারা আল্লাহর নির্ধারিত শাস্তি কার্যকর করেন। কোরআনে ইরশাদ হয়েছে,‘অবশেষে যখন আমার আদেশ এলো, তখন আমি সেই জনপদকে উল্টে দিলাম এবং তাদের ওপর স্তরে স্তরে পাথর বর্ষণ করলাম।’ (সুরা হুদ: ৮২)বহু মুফাসসির ও ঐতিহাসিকের মতে, বর্তমান জর্ডান ও ফিলিস্তিন সীমান্তবর্তী ‘মৃত সাগর’ (ডেড সি) বা ‘বাহরে লূত’ অঞ্চলটি সেই ধ্বংসপ্রাপ্ত এলাকার সঙ্গে সম্পর্কিত। এর অত্যধিক লবণাক্ততার কারণে অধিকাংশ জলজ প্রাণী সেখানে বেঁচে থাকতে পারে না। মুসলিম ঐতিহ্যে এ অঞ্চলকে আল্লাহর শাস্তির এক ঐতিহাসিক নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়।

রাসুলুল্লাহ (স.)-এর সতর্কবাণী
কওমে লূত (আ.)-এর ঘটনা শুধু অতীতের ইতিহাস নয়, বরং পরবর্তী উম্মতের জন্যও কঠোর সতর্কবার্তা। রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘আমার উম্মতের ব্যাপারে আমি সবচেয়ে বেশি যে বিষয়টির আশঙ্কা করি, তা হলো লূত সম্প্রদায়ের কাজ।’ (ইবনে মাজাহ: ২৫৬৩)অন্য এক হাদিসে রাসুলুল্লাহ (স.) লূত (আ.)-এর সম্প্রদায়ের মতো কুকর্মে লিপ্ত ব্যক্তিদের ব্যাপারে কঠোর শাস্তির নির্দেশ দিয়েছেন। (আবু দাউদ: ৪৪৬২)ইসলামে মানুষের মর্যাদা, অধিকার ও স্বাধীনতা স্বীকৃত। তবে সেই স্বাধীনতা আল্লাহর নির্ধারিত সীমারেখার মধ্যে। কওমে লূত (আ.)-এর ঘটনা কেবল অতীতের একটি ইতিহাস নয়, মানবজাতির জন্য এক স্থায়ী সতর্কবার্তা। একজন মুমিনের দায়িত্ব হলো এ ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা, আল্লাহর নির্ধারিত বিধান মেনে চলা এবং সমাজে শালীনতা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।
আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তাওফিক দান করুন। আমিন।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার
ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছাড়াল
স্বাস্থ্য ট্রেন্ডিং ফোকাস
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা
প্রবাস
সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক, কতটা রক্ষা পাবে কর্মীদের স্বার্থ?
অর্থনীতি প্রবাস
ক্ষমতার দম্ভে আমিত্বের অহংকারে অন্যকে ছোট করার বিকৃত আনন্দ!
মতামত
প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও পেনশন প্রদানের আহ্বান মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটির
প্রবাস
লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

সাভারে শ্যামা পূজা ও শুভ দীপাবলি উদযাপন

নভেম্বর ৮, ২০২৬

সাভারে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

অক্টোবর ২১, ২০২৬

বিদায়ের সুর আর সিঁদুর খেলায় মাতোয়ারা নওগাঁর নারীরা

অক্টোবর ২১, ২০২৬

আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গাপূজা

অক্টোবর ২১, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?