ও করপোরেট সেবা সম্প্রসারণে কৌশলগত অংশীদারত্ব গড়তে প্রাইম ব্যাংক পিএলসি ও সন্ধানী গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকায় প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রাইম ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ অংশীদারত্বের আওতায় প্রাইম ব্যাংকের ব্যাংকিং সেবাকাঠামো এবং স্বাস্থ্যসেবা, বিনিয়োগ, উচ্চশিক্ষা ও আর্থিক সেবাসহ বিভিন্ন খাতে সন্ধানী গ্রুপের কার্যক্রমকে কাজে লাগিয়ে দুই প্রতিষ্ঠানের ব্যবসায়িক সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।
চুক্তি অনুযায়ী, সন্ধানী গ্রুপের আওতাধীন যোগ্য প্রতিষ্ঠান, তাদের কর্মী, গ্রাহক ও শিক্ষার্থীদের বিভিন্ন ব্যাংকিং সেবা দেবে প্রাইম ব্যাংক। এসব সেবার মধ্যে রয়েছে মাল্টি-চ্যানেল ফি সংগ্রহ, প্রাইম পে-এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক ইন্টারনেট ব্যাংকিং, বেতন ব্যবস্থাপনা, অর্থায়ন সুবিধা, ডিজিটাল ব্যাংকিং, সঞ্চয়ী পণ্য, শিক্ষাসংক্রান্ত আর্থিক সেবা এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তা।
এ ছাড়া আর্থিক সাক্ষরতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, ক্যাম্পাস অ্যাম্বাসেডর ও ইন্টার্নশিপের সুযোগ তৈরিতেও কাজ করবে ব্যাংকটি।
অংশীদারত্বের আওতায় ব্যাংকাস্যুরেন্স, বিমা সমাধান, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ, মিউচুয়াল ফান্ড বিতরণ, সম্পদ ব্যবস্থাপনা, পুঁজিবাজারে বিনিয়োগ ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং খাতে যৌথভাবে কাজের সম্ভাবনাও খতিয়ে দেখবে দুই প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং বিভাগের প্রধান শায়লা আবেদীন। সন্ধানী গ্রুপের পক্ষে স্বাক্ষর করেন গ্রুপটির উপদেষ্টা মাহমুদুল বারী।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ফিন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং বিভাগের প্রধান এম এম মাহবুব হাসান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মামুর আহমেদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ওয়েলথ ম্যানেজমেন্ট, ব্যাংকাস্যুরেন্স অ্যান্ড রেমিট্যান্স বিভাগের প্রধান মিয়া মোহাম্মদ রবিউল হাসান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কনজ্যুমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস বিভাগের প্রধান জোয়ারদার তানভীর ফয়সল এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও পেরোল ব্যাংকিং বিভাগের প্রধান হাসিনা ফেরদৌস উপস্থিত ছিলেন।
সন্ধানী গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর আরিফুল ইসলাম, প্রধান কমপ্লায়েন্স ও বিনিয়োগ কর্মকর্তা মো. তানভীর ইসলাম এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হোসাইন এম. ফজলে এলাহী। এ ছাড়া সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই অংশীদারত্বের মাধ্যমে ব্যাংকিং, আর্থিক অন্তর্ভুক্তি, বিনিয়োগ ও শিক্ষাসংশ্লিষ্ট সেবা সম্প্রসারণে দুই প্রতিষ্ঠান নতুন সুযোগ তৈরি করতে চায়।

