রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান

নজরুল ইসলাম বাঁধন
- পাবনা প্রতিনিধি
1 Min Read

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামের আরও একটি চালান পৌঁছেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৭টা ৪৮ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

এর আগে মঙ্গলবার ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তা প্রহরায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে যাত্রা শুরু করে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি।

ইউরেনিয়াম পরিবহনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, এসআরবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন। পুরো সড়কপথে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। বিশেষ সতর্কতার মধ্য দিয়ে সম্পন্ন হয় চালানটির পরিবহন কার্যক্রম।

চলতি বছরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য এটি ইউরেনিয়ামের চতুর্থ চালান। এর আগে গত ২১ অক্টোবর ইউরেনিয়ামের আরও একটি চালান কেন্দ্রটিতে পৌঁছায়। সর্বশেষ চালান পৌঁছানোর মধ্য দিয়ে কেন্দ্রটির জ্বালানি সরবরাহ কার্যক্রমে আরও একটি ধাপ সম্পন্ন হলো।

সংবাদটি শেয়ার করুন